সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

জমি নিয়ে বিরোধ, প্রকাশ্যে দুই নারীকে পেটালেন যুবক

প্রতিবেদক
editor
ডিসেম্বর ২৩, ২০২৪ ১২:৩২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই নারীকে পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ছে। রোববার (২২ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামে ঘটে এ ঘটনা। ১৭ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, স্থানীয় লোকজনের সামনে যুবক শেফালী বেগম ও ভাবনা আক্তারকে পেটাচ্ছেন রাশেদ আলম নামের এক যুবক। তাকে উপস্থিত লোকজন নিবারণের চেষ্টা করছেন। তাতেও তিনি থামছেন না।

অভিযুক্ত রাশেদ মৃত মাহবুবুল ইসলামের ছেলে। আর নির্যাতনের শিকার নারীরা তার নিকটাত্মীয়। আহত ভাবনা আক্তার জানান, নানার বাড়িতে তার মা ফাতেমা আক্তার ২০০৩ সালে কিছু জমি কেনেন। সেই জমি জোরপূর্বক তার মামাতো ভাই রাশেদ বিক্রি করে দেন। ওই জমিতে ঘর নির্মাণ করতে গেলে খালাতো বোন শেফালী বেগম বাধা দেন। এসময় রাশেদ তাদের কাঠ দিয়ে এলোপাতাড়ি পেটান। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা করায়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক আবুল কালাম আজাদ বলেন, মারধরের শিকারের কথা উল্লেখ করে দুই নারী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ফেসবুকের মাধ্যমে একটি ভিডিও দেখছি। আমরা বিষয়টির খোঁজ-খবর নিচ্ছি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

পুরোনো ছবি পোস্ট করে আবেগে ভাসলেন স্বস্তিকা

পুলিশ কর্মকর্তাদের সম্পদের তদন্ত চলছে : চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

বর্ষায় সুস্থ থাকতে যেসব চা পান করবেন

আর্থনা সম্মেলনে কাতার সফর যে কারণে তাৎপর্যপূর্ণ : প্রধান উপদেষ্টা

হাসিনাকে উৎখাত করা হয়েছে, পদত্যাগপত্রের ভূমিকা নেই : হাসনাত আব্দুল্লাহ

যুক্তরাজ্য সফর : তৃতীয় দিনে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধান উপদেষ্টা

গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ হারালে বাংলাদেশ পিছিয়ে যাবে : ফখরুল

দেশ পুনর্গঠনে সব অঞ্চলের অংশগ্রহণ ও সাম্যতা নিশ্চিত করতে হবে

ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদ সহ্য করব না : অর্থ প্রতিমন্ত্রী

আগুনে দগ্ধ চিকিৎসাধীন অবস্থায় ফায়ার সার্ভিসের নাঈমের মৃত্যু