বৃহস্পতিবার , ১২ জুন ২০২৫ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

যুক্তরাজ্য সফর : তৃতীয় দিনে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
editor
জুন ১২, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : চারদিনের সরকারি সফরে বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ জুন) সকালে যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন তিনি। স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটের দিকে এমিরেটসের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনে সফরের তৃতীয় দিনে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দিনের শুরুতে সকাল ১১টা ২০ মিনিট থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত রাজা চার্লস তৃতীয়ের সঙ্গে অডিয়েন্সে অংশ নেবেন অধ্যাপক ইউনূস।

এরপর দুপুর দেড়টা থেকে ৩টা পর্যন্ত তিনি রাজা চার্লস তৃতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেবেন। বিকেল সাড়ে ৩টায় তিনি হাউস অব কমন্সের স্যার লিন্ডসে হোয়েলের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হবেন। বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা, সামাজিক ব্যবসা এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হবে।

বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে‌ ৫টা পর্যন্ত তিনি একটি ‌‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে কমিউনিটি নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রধান উপদেষ্টা আজ কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন
দিনের শেষ কর্মসূচিতে সন্ধ্যা ৬টা ২৫ মিনিট থেকে ৬টা ৪৫ মিনিট পর্যন্ত উপিএল লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মি. জয় শ্রফ অধ্যাপক ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

রাতে ঘুম নেই? ম্যাগনেসিয়াম সমৃদ্ধ এই ৪ খাবার খান

রাজশাহীতে ১৫ নং ওয়ার্ড বিএনপির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শিল্পী সমিতি থেকে বহিষ্কার নিপুণ

দায়িত্ব পালন শেষে সম্মানের সঙ্গে বিদায় নিতে চাই : আইজিপি

জুলাই অভ্যুত্থানের তরুণদের স্পিরিট কাজে লাগিয়ে দেশ গড়তে হবে : শারমীন এস মুরশিদ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন, ডিগ্রি পেলেন ৫,৩৭৫ গ্র্যাজুয়েট

সব ষড়যন্ত্র ও অপশক্তিকে রুখে দিতে আমরা বদ্ধপরিকর : আইজিপি

রাজশাহীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আরএমপির সাঁড়াশি ড্রিল

যুক্তরাষ্ট্রে সাইবার আক্রমণ করেছে চীন!

রাবি চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগে শাটডাউন, চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলন