মঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আরএমপির সাঁড়াশি ড্রিল

প্রতিবেদক
editor
ডিসেম্বর ২, ২০২৫ ৭:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখার লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টা থেকে নগরীর ১১টি গুরুত্বপূর্ণ পয়েন্টে এ ড্রিল আয়োজন করা হয়। এতে আরএমপির সিনিয়র কর্মকর্তারা নেতৃত্ব দেন।

নগরীর যেসব এলাকায় ড্রিল পরিচালিত হয় সেগুলো হলো- লক্ষ্মীপুর মোড়, সাহেব বাজার জিরো পয়েন্ট, শিরোইল বাস টার্মিনাল, তালাইমারি মোড়, মনি চত্বর, গোরহাঙ্গা, নগর ভবন, গণকপাড়া মোড়, ভদ্রা মোড়, আলুপট্টি এবং বর্ণালী মোড়।

আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান বলেন, এই ড্রিলের মূল উদ্দেশ্য হলো নগরীর আইনশৃঙ্খলা সমন্বিত রাখা এবং রাজশাহীকে আরো নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ কত দ্রুত অভিযানে অংশ নিতে পারে তা যাচাই করা সম্ভব হয় বলেও জানান তিনি।

এছাড়া ড্রিলের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে দ্রুত ফোর্স মোতায়েন, কার্যকর সমন্বয় এবং শহরজুড়ে দৃশ্যমান পুলিশি উপস্থিতি নিশ্চিত করার সক্ষমতা যাচাই করা হয়। এতে নগরীর নিরাপত্তা কাঠামো আরো শক্তিশালী হবে এবং জনসাধারণের আস্থা বৃদ্ধি পাবে।
পুলিশ কমিশনার ড. মো: জিল্লুর রহমান সরেজমিনে ড্রিল পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী অফিসার ও ফোর্স সদস্যদের পেশাদারিত্ব ও দায়িত্ববোধের জন্য ধন্যবাদ জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলমসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ - অন্যান্য