সোমবার , ১২ আগস্ট ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী ইমাম মজুমদার

প্রতিবেদক
editor
আগস্ট ১২, ২০২৪ ১০:১১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং নির্বাচন ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ আলী ইমাম মজুমদার।

সোমবার (১২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ আলী ইমামকে এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে থাকাকালীন তিনি উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

গত ‌৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়েন। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি।

এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এছাড়াও অন্তর্বর্তী সরকারে রয়েছেন ১৬ জন উপদেষ্টা।

সর্বশেষ - অন্যান্য