শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে ১৫ নং ওয়ার্ড বিএনপির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রতিবেদক
editor
ডিসেম্বর ২৭, ২০২৪ ১০:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর ১৫ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবসের ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়েছে।  শুক্রবার বিকেলে নগরীর দড়িখরবোনা মাধ্যপাড়া কাঁচাবাজারে পুরস্কার বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে।

স্বৈরাচার হাসিনা দেশ থেকে খেলাধুলা উঠিয়ে দিয়ে যুব সমাজের হাতে অস্ত্র, মাদক তুলে দিয়েছে। গত ১৫ বছর দেশে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ পরিচালিত হয়ে আসছে। এতে ধ্বংস হয়ে গেছে যুব সমাজ। মাদক, সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে আমাদের নেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে। তবেই আমরা সোনার বাংলা গড়তে পারবো।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নগরীর ১৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও শাহমখদুম থানা যুবদলের সদস্য নাদীম আব্দুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।

উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা তারেক রহমান সাইবার ফোর্সের সিনিয়র সহ-সভাপতি সোহেল রানা, নয়ন আলী, রিমন রহমান, শিমুল, আরিফ উদ্দিন, হাসিব, জিতু, আনু, কাঞ্চন, সাদ্দাম হোসেন, সাগর আলী, সোহগ আলী, সাদু, আজিজুল রহমান, রুবেল সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা। নগরীর উপশহর কাঁচাবাজার এলাকার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক যুবদল নেতা আশরাফুল ইসলাম সাহেবের সৌজন্যে বিজয়ীদের মাঝে বিভিন্ন ধরেনের পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - অন্যান্য