সোমবার , ২৭ জানুয়ারি ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ঢাবি উপ-উপাচার্যকে পদত্যাগের জন্য চার ঘণ্টার আল্টিমেটাম

প্রতিবেদক
editor
জানুয়ারি ২৭, ২০২৫ ১:২০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগের জন্য চার ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে সংবাদ সম্মেলন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। সোমবার বেলা ১২টার দিকে ঢাকা কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে সংবাদ সম্মেলন শুরু হয়। এতে উপস্থিত সাত কলেজের শিক্ষার্থীরা কর্তৃপক্ষকে তাদের দাবি মেনে নেয়ার জন্য চার ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন।

শিক্ষার্থীদের দাবি অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগ এবং তাদের আগের পাঁচদফা দাবি মেনে নেয়া না হলে তারা কঠোর কর্মসূচি দেবেন। এর আগে রোববার সন্ধ্যায় পাঁচ দফা দাবি নিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের সাথে দেখা করতে যায়।

সেখানে অধ্যাপক মামুন আহমেদ ছাত্রদের সাথে খারাপ ব্যবহার করেছেন বলে অভিযোগ করে শিক্ষার্থীরা। এরপর তার পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেয় । যদিও পরে অধ্যাপক আহমেদ তার ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেছেন।

সর্বশেষ - অন্যান্য