সোমবার , ২৭ অক্টোবর ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ভারতীয় অ্যাথলেটের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা আত্মহত্যা

প্রতিবেদক
editor
অক্টোবর ২৭, ২০২৫ ৩:১৯ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশে নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে আন্তর্জাতিক জুজুৎসু খেলোয়াড় এবং মার্শাল আর্ট কোচ রোহিণী কালামের মরদেহ। প্রাথমিক তদন্তের পর স্থানীয় পুলিশের অনুমান, তিনি আত্মহত্যা করেছেন। ৩৫ বছরের এই অ্যাথলেট এশিয়ান গেমসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাধাগঞ্জের অর্জুন নগরে ঘটনাটি ঘটেছে। রোহিণীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার বোন। সঙ্গে সঙ্গে তিনি পরিবারের সদস্যদের জানান। নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। যখন ঘটনাটি ঘটেছে, সেই সময় রোহিণীর মা-বাবা কেউই বাড়িতে ছিলেন না।

তদন্তকারী কর্মকর্তাদের মৃতের বোন রোশনি জানিয়েছেন, মার্শাল আর্টের একটি বেসরকারি স্কুলে কোচিং করাতেন রোহিণী। চাকরি সংক্রান্ত চাপের মধ্যে ছিলেন তিনি। শনিবার দিওয়াসে আসেন তিনি। রোববার সকালেও ফোনে কোনও একজনের সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলেন। এরপর নিজের ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। রোশনির কথায়, “চাকরি নিয়ে চিন্তায় ছিল সে। সহকর্মীরাও বিরক্ত করেছিল। স্কুলের প্রিন্সিপালও এতে যুক্ত। ফোনে ওর কথা বলার ধরন দেখে এটা বুঝতে পেরেছি।”

তার বাবা পুলিশকে জানিয়েছেন, রোহিণী পাঁচ ভাইবোনের মধ্যে সবার বড়। একাধিকবার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করতেন তিনি। তার স্বপ্ন ছিল আইপিএস অফিসার হওয়া। গত দু’বছর ধরে বিক্রম পুরস্কারের জন্য চেষ্টা করছিলেন। কিন্তু মনোনীত করা হয়নি তাকে। পাঁচ মাস আগে তার অস্ত্রোপচারও হয়েছিল।

২০০৭ সালে রোহিণী তার ক্যারিয়ার শুরু করেন। পেশাদার হিসেবে জুজুৎসু খেলা শুরু করেন ২০১৫ সালে। হ্যাংজুতে অনুষ্ঠিত ১৯তম এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। বার্মিংহামের ওয়ার্ল্ড গেমসে একমাত্র ভারতীয় অ্যাথলেট হিসেবে অংশ নিয়েছিলেন। এশিয়ান জুজুৎসু চ্যাম্পিয়নশিপে একাধিক পদকও জিতেছেন।

সর্বশেষ - অন্যান্য