সোমবার , ১১ আগস্ট ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ইয়ামালের সঙ্গে আর্জেন্টাইন র‍্যাপারের প্রেমের গুঞ্জন

প্রতিবেদক
editor
আগস্ট ১১, ২০২৫ ২:১৩ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : কিছুদিন আগেই ইয়ামালের সঙ্গে মডেল ফাতি ভাসকেজের প্রেমের গুঞ্জন উঠেছিলো। যিনি আবার ইয়ামালের চেয়ে বয়সে ১৩ বছরের বড়। এমন সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সম্পর্কের বিষয়টি অস্বীকার করেছিলেন দুজনই। তবে এবার শোনা যাচ্ছে, ভাসকেজের সঙ্গে বিচ্ছেদ হয়ে নতুন প্রেম মজেছেন এই বার্সা তারকা।

বয়স ১৮ হওয়ার আগেই বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালের সঙ্গে একাধিক তরুণীর সম্পর্কের গুঞ্জন তৈরি হয়। প্রতিবারই উভয়পক্ষ সেসব খবর উড়িয়ে দেয়। তবে ১৮ বছর পূর্ণ হওয়ার দিন থেকে চলছে নতুন আলোচনা। ইয়ামালের জন্মদিনের দিন থেকেই নাকি আর্জেন্টাইন এক র‌্যাপারের সঙ্গে অন্যরকম সম্পর্ক দেখা যাচ্ছে তার।

ইয়ামালের সঙ্গে নতুন করে আলোচনায় আসা আর্জেন্টাইন র‌্যাপারের নাম নিকি নিকোল। তাকে স্প্যানিশ ফরোয়ার্ডের জন্মদিনের অনুষ্ঠানেও দেখা গিয়েছিল। তবে দু’জনের দেখা-সাক্ষাতের ইতি ঘটেনি সেখানে। পরবর্তীতে দু’জন একসঙ্গে বিচ ক্লাবে রাত্রিযাপন করেছেন বলে স্প্যানিশ গণমাধ্যমে উঠে এসেছে।

স্প্যানিশ সাংবাদিক জাভি হোয়োস বিশ্বস্ত সূত্রের বরাতে দু’জনের একসঙ্গে সমুদ্রের তীরবর্তী রিসোর্টে রাত্রিযাপনের কথা জানিয়েছেন। সামাজিক মাধ্যম টিকটকে দেয়া এক পোস্টে তিনি লেখেন, ‘লামিনে ইয়ামাল ও নিকি নিকোলের মাঝে কিছু চলছে!’ এর সঙ্গে জাভি হোয়োস যোগ করেন, ‘খুবই নির্ভরযোগ্য এক তরুণী, যিনি কখনোই ভুল তথ্য দেন না।’

এর আগে ইয়ামালের জন্মদিন উদযাপন অনুষ্ঠানে তাদের দুইজনের মাঝে স্বাভাবিক আচরণই ছিল বলে উল্লেখ করেন জাভি। তবে তাদের পরস্পর রসিকতা করার দৃশ্যও নাকি নজর কেড়েছিল। গত ২৪শে জুলাই ইয়ামাল-নিকোলকে ফের বিচ ক্লাবে দেখা গেছে জানিয়ে স্প্যানিশ সাংবাদিক লেখেন, দু’জন একসঙ্গে বিচ ক্লাবে গেছেন এবং নিশ্চিতভাবে তারা চুমুও খেয়েছেন।

সেদিন ভোর ৪টার দিকে তারা একসঙ্গে সেই স্থান ত্যাগ করেন বলে জানিয়েছেন জাভি। এসব দৃশ্যমান ঘটনার বাইরেও দু’জনের মাঝে প্রেমের সম্পর্ক চলছে বলে নিশ্চয়তা দিচ্ছেন তিনি। যদিও এ বিষয়ে বরাবরের মতো ইয়ামালের দিক থেকে কোনো মন্তব্য আসেনি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বিক্ষোভের উসকানিদাতাদের কোনো ছাড় নয় : ইরান

জুবিনের মৃত্যু নিয়ে সিঙ্গাপুর পুলিশ কী বলছেন?

জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে সেনাপ্রধানের সভা

কোটি টাকা পুরস্কার ও বৈষম্য নিরসনে উদ্যোগ ক্রীড়া উপদেষ্টার

রাজশাহীতে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবী যুবদল নেতার

যতই চ্যালেঞ্জিং হোক, সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে : ড. ইউনূস

মিরপুরে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের রাস্তা অবরোধ

পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি ভারতীয় সেনাপ্রধানের

খালেদা জিয়া, রাজনীতির লাইমলাইটে বেগমের প্রত্যাবর্তন : দ্য হিন্দু

বিশ্বের প্রথম জেন-জি প্রভাবিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে : রয়টার্স