বুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

গর্ভাবস্থার দিনগুলোর কথা বললেন : প্রীতি জিনতা

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ৪, ২০২৪ ১২:২৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: অভিনেত্রী প্রীতি জিনতা সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার গর্ভাবস্থার দিনগুলোর কথা ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। অভিনেত্রী জানিয়েছেন, কী কী ধরনের সমস্যায় পড়তে হয়েছে এবং কতটা কষ্ট সহ্য করতে হয়েছে। প্রীতি ২০২১ সালে যমজ সন্তানের মা হন। তবে এর আগে তিনি আইভিএফ করিয়েছিলেন। যে বিষয় সম্পর্কে তিনি নিজের মতপ্রকাশ করেছেন। ৪৯ বছর বয়সী এই অভিনেত্রী ২০১৬ সালে আমেরিকার বাসিন্দা জিন গুডেনাফকে বিয়ে করেছিলেন।

ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে প্রীতি জানান, অন্য সবার মতো তার জীবনেও অনেক কঠিন দিন এসেছিল। এমন দিন এসেছিল যখন তিনি দেওয়ালে মাথা ঠেকিয়ে কাঁদতে চেয়েছিলেন। এ অভিনেত্রী বলেন, ‘অন্য সবার মতো আমারও ভালো-খারাপ মিশিয়ে জীবনের বেশকিছু দিন কেটেছে। কখনও কখনও বাস্তব জীবনের কিছু সংগ্রাম, বিশেষ করে যখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম সেই মুহূর্তটা কাটিয়ে ওঠা মুশকিল হয়ে গিয়েছিল। আইভিএফ-এর সেই দিনগুলো ভুলতে পারবো না।’

প্রীতির ভাষ্য, ‘সবসময় হাসিমুখে থাকা এবং সুন্দর থাকা খুবই কঠিন কাজ। মাঝেমধ্যে আমি শুধু দেওয়ালে মাথা ঠেকিয়ে কাঁদতে চাইতাম বা কারও সঙ্গে কথা বলতেও চাইতাম না। সমস্ত অভিনেতাদের জন্যও একটি ভারসাম্যপূর্ণ কাজ এটি।’ উল্লেখ্য, প্রীতি ২০১৪ সাল থেকে অভিনয় থেকে দূরে ছিলেন। দীর্ঘদিন পর ২০১৮ সালে তাকে ‘ভাইয়াজি সুপারহিট’ সিনেমাঢ দেখা গিয়েছিল। এরপর তিনি নিজেকে অভিনয় থেকে দূরে সরিয়ে নেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব

কিশোর বৈভবকে কোটিপতি বানাল আইপিএল

রাবিতে ‘বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্পর্ক’ শীর্ষক আন্ডারগ্র্যাজুয়েট কনফারেন্স অনুষ্ঠিত

সংস্কার কার্যক্রমে বাংলাদেশকে ৩.৫ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

দুর্নীতির দায়ে ইস্তাম্বুলের মেয়র গ্রেফতার, বিক্ষোভ তুরস্কে

ইউক্রেনে সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে রাশিয়ার ভয়াবহ হামলা

এশিয়া কাপ ও বাংলাদেশ সফরের সময়ে আইপিএল? যা বলছে ভারত

আজ জামায়াতের ইফতার মাহফিলে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শুধু ক্যামেরার সামনে রক্ত গরম হয় কেন?— মোদিকে খোঁচা রাহুলের

রাজনৈতিক ব্যক্তিত্বের সম্মানে ঋতুপর্ণা