সোমবার , ১৬ জুন ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

দেশে ফিরলেন ঋতুপর্ণারা

প্রতিবেদক
editor
জুন ১৬, ২০২৫ ১২:০৬ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : নারী এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্ট খেলতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে ফের দেশে এসেছেন ঋতুপর্ণারা। আজ সকালে ভুটানের থিম্পু থেকে ঢাকায় আসেন ঋতুপর্ণা, মারিয়া ও মনিকা চাকমা। টিকিট জটিলতায় শামসুন্নাহার সিনিয়র আসতে পারেননি।

জর্ডানে দুটি প্রীতি ম্যাচের জন্য কোচ পিটার বাটলার ভুটান লিগে খেলা পাঁচ জনকে ডেকেছিলেন। গোলরক্ষক রুপ্না চাকমার ক্লাবের খেলা না থাকায় তিনি আর ভুটান যাননি। ঢাকায় দলের সঙ্গে ক্যাম্প করেছেন। বাকি চার ফুটবলার জর্ডান থেকে ফিরে ৭ জুন ভুটানে রওনা হয়েছিলেন। সেই চার জনেরই একসঙ্গে আজ আসার কথা থাকলও তিন জন এসেছেন, ‘শামসুন্নাহার টিকিট পায়নি। এজন্য সে ২১ জুনের ফ্লাইটে আসবেন’-বলেন ঋতুপর্ণা চাকমা।

ভুটানে বাংলাদেশ জাতীয় দলের ১০ জন ফুটবলার লিগ খেলছেন। ১০ জনের সঙ্গেই বাফুফে চুক্তি করলেও তারা মাসিক আর্থিক সুবিধা পাচ্ছেন না। জাতীয় দলের ক্যাম্পে আসলে তখন থেকে তারা আর্থিক বেতন ভাতা পাবেন। পাঁচ ফুটবলার জর্ডান সিরিজে খেলায় ম্যাচ ফি ও ক্যাম্পের সময়কালীন সম্মানী পাবেন।

মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয় জুনের শেষ সপ্তাহে। ২৪ অথবা ২৫ জুন বাংলাদেশ মিয়ানমারের উদ্দেশ্যে রওনা হতে পারে। শামসুন্নাহার সিনিয়র সেক্ষেত্রে দলের সঙ্গে দেশে তিন চার দিনের বেশি অনুশীলন করতে পারবেন না। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। গ্রুপ চ্যাম্পিয়ন হলে বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো এশিয়া কাপ খেলবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

উড়িষ্যা-পশ্চিমবঙ্গে দানার প্রভাব শুরু

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আরইউজের দোয়া মাহফিল

অন্তর্বর্তী সরকার যত বেশি দৃঢ় থাকবে, ততই সন্দেহ চলে যাবে : তারেক রহমান

জয়ার পর এবার ‘ধন্যি মেয়ে’ দেবলীনা

গাজা যুদ্ধ এখনও শেষ হয়নি : ইসরায়েলের সেনাপ্রধান

রোহিঙ্গাদের যত দ্রুত ফেরত পাঠানো যাবে তত আমাদের জন্য মঙ্গল : স্বরাষ্ট্র উপদেষ্টা

আলিফ হত্যা মামলায় আবারও গ্রেফতার দেখানো হয়েছে চিন্ময় দাসকে

আইনশৃঙ্খলা বাহিনীর হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা

এভারকেয়ারের সামনে ‘খালেদা প্রেমীদের’ ভিড়, নিরাপত্তা জোরদার

ভিসা কার্যক্রম শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া