রবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

দেশকে মেধাশুন্য করতেই পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে

প্রতিবেদক
editor
ডিসেম্বর ১৪, ২০২৫ ১১:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও জামায়াতে ইসলামী মনোনীত রাজশাহী-২ (সদর) আসনের এমপি পদপ্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর বলেছেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বুদ্ধিজীবীরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে।

অথচ মহান বিজয়ের মাত্র দুদিন আগে ১৪ ডিসেম্বর জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছিল। মূলত দেশকে মেধাশুন্য ও পরনির্ভরশীল করতেই পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। তিনি শহীদ বুদ্ধিজীবীদের যথাযথ মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং শহীদদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

রোববার বিকেলে নগরীর দাওয়াতুল ইসলাম ট্রাস্ট মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের রাজশাহী মহানগরীর নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনটির রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদাৎ হোসাইন।

আবু মোহাম্মদ সেলিম বলেন, স্বাধীনতার ২ দিন পূর্বে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। ১৬ ডিসেম্বরের পরও হত্যাকান্ড হয়েছে। তখন তো পাকিস্তানী বাহিনী ছিল না।

কোন শক্তি সেই হত্যাকান্ডে জড়িত ছিল? তার জন্য কী পাকিস্তানী বাহিনীকে দায়ী করতে পারি? তার পিছনে ভারতীয় গোয়েন্দা সংস্থাও দায়ি থাকতে পারে। এটা নিয়েও বিতর্ক রয়েছে। এটা বের করার দায়িত্ব ছিল স্বাধীনতা পরিবর্তী যারা ক্ষমতায় এসেছিল তাদের। কিন্তু তারা তা করেননি।

সর্বশেষ - অন্যান্য