সোমবার , ২২ এপ্রিল ২০২৪ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

তাপদাহ: অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসে ঢাবি

প্রতিবেদক
admin
এপ্রিল ২২, ২০২৪ ৮:০২ পূর্বাহ্ণ

তীব্র গরমের কারণে স্বাস্থ্যঝু্ঁকি এড়াতে অনির্দিষ্টকালের জন্য অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে পরীক্ষাগুলো যথারীতি চলমান থাকবে।

রোববার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তাপদাহ বিবেচনায় সর্বোচ্চ সাতদিন পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশের ওপর দিয়ে প্রবহমান তীব্র তাপদাহের কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। বর্তমানে প্রচলিত ১০ শতাংশ অনলাইন ক্লাসের পরিবর্তে শতভাগ অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে।

একইসঙ্গে স্বাস্থ্যঝুঁকি এড়াতে শিক্ষার্থীদের কয়েকটি জরুরি পরামর্শ দেওয়া হয়েছে। সেগুলো হলো- সাদা বা হালকা রঙের ঢিলেঢালা সুতির পোশাক পরিধান করা; যথাসম্ভব ছায়াযুক্ত স্থানে থাকা; বাইরে যেতে হলে মাথার জন্য চওড়া কিনারাযুক্ত টুপি, ক্যাপ বা ছাতা ব্যবহার করা।

বিশুদ্ধ পানি পান করা; প্রয়োজনে লবণযুক্ত তরল যেমন- খাবার স্যালাইন ইত্যাদি পান করা; তাপমাত্রা বাড়িয়ে দেওয়া পানীয় যেমন- চা-কফি পান থেকে বিরত থাকা।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

মধ্যপ্রাচ্যে সংঘাত, ট্রাম্পের ‘ডোন্ট কেয়ার’ মনোভাব ও বিশ্বকাপ ঝুঁকি

লঙ্কানদের সাথে হেরে বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশ

ছুটির মেজাজে কোথায় ঘুরে বেড়াচ্ছেন তাসনিয়া ফারিণ?

শহীদ হাদি হত্যার বিচার দাবিতে চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ

“নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগের সহসভাপতি এখন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক”

শিশুর ভুল চোখে অস্ত্রোপচার: ডা. শাহেদারা গ্রেপ্তার

ভারতে লোকসভা নির্বাচনে শেষ দফার ভোটগ্রহণ, মোদীর ভাগ্য পরীক্ষা আজ

শেখ মুজিব পরিবারের নিরাপত্তা আইন বাতিলের খসড়া অনুমোদন

এবার মেক্সিকোতে সামরিক অভিযানের ইঙ্গিত দিলেন ট্রাম্প

রাবির শিক্ষক নিয়োগে নতুন নীতিমালা : দিতে হবে লিখিত পরীক্ষা