শুক্রবার , ১১ এপ্রিল ২০২৫ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ছুটির মেজাজে কোথায় ঘুরে বেড়াচ্ছেন তাসনিয়া ফারিণ?

প্রতিবেদক
editor
এপ্রিল ১১, ২০২৫ ২:৫৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : গেল ঈদে প্রেক্ষাগৃহের মতো চলচ্চিত্রের জয়জয়কার ছিল ওটিটিতেও। বিশেষ করে তাসনিয়া ফারিণ অভিনীত হাউ সুইট- নিয়ে আলোচনার কমতি ছিল না। অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের সঙ্গে জুটি বেঁধে যেন রীতিমতো রোম্যান্সের খেল দেখিয়েছিলেন এই অভিনেত্রী।

বলা বাহুল্য, এই ওয়েব ফিল্মটির সাফল্যে ব্যাপক প্রশংসা কুড়ান ফারিণ। এদিকে ঈদের আগেই যেন কাজের ব্যস্ততাও হারিয়ে যায় তার। তাই তো এই মুহূর্তে ছুটির মেজাজে আছেন তাসনিয়া ফারিণ।

দেশে অভিনয় নিয়ে ব্যস্ততা থাকলেও ব্যক্তিগত জীবন উপভোগ করতে দেশের বাইরে পাড়ি জমান ফারিণ। এবার ঈদের আগে ছুটি পেয়েই ছুটে যান যুক্তরাজ্যে। সেখানে নিজের মতো করে সময় কাটান।

তবে যুক্তরাজ্যে ঈদ কাটাতে যাওয়ার বিশেষ কারণও আছে অভিনেত্রীর। সেখাঙ্কার বার্মিংহাম শহরে বাস করেন তার স্বামী শেখ রেজওয়ান। এছাড়াও ফারিণের মামা-মামিও থাকেন সেখানে। তাইতো তার সামাজিক মাধ্যমেও যুক্তরাজ্যে ঘোরাঘুরির বেশ কিছু মুহূর্তও ভেসে বেড়ায়।

বিগত দিনগুলোতে যুক্তরাজ্য থেকে একের পর এক নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ফারিণ। তাতে বোঝা যায়, অভিনেত্রীর মন মজেছে বিলেতি পাহাড়ে। শুধু তাই নয়, একটি লেকের ধার থেকেও নিজেকে ধরা দেন ফারিণ।

এ সময় ফারিণকে দেখা গেছে চমকপ্রদ সব আউটলুকে; ভক্তরাও ছড়িয়ে দিয়েছেন মুগ্ধতায়।

সর্বশেষ - অন্যান্য