মঙ্গলবার , ১৭ জুন ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বিমান দুর্ঘটনায় নিহত বিমানবালার শেষ ইচ্ছের কথা জানালেন অভিনেত্রী পায়েল

প্রতিবেদক
editor
জুন ১৭, ২০২৫ ১১:২৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। সেই দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৬ বছর বয়সী বিমানবালা রোশনি সংঘারে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডের একাংশেও। জানা গেছে, রোশনি ছিলেন অভিনেত্রী পায়েল ঘোষের ঘনিষ্ঠ বন্ধু।

এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পায়েল জানিয়েছেন, “এই দুর্ঘটনায় এত মানুষ মারা গিয়েছেন—ভীষণ কষ্ট পেয়েছি। মনটা খুব ভেঙে গেছে। তবে রোশনির মৃত্যু আমাকে ব্যক্তিগতভাবে ভীষণ আঘাত করেছে। কী প্রাণোচ্ছল একটা মেয়ে ছিল!”

পায়েল আরও জানান, রোশনির সঙ্গে প্রথম পরিচয় হয় একটি বিমানে, দুবাই যাওয়ার সময়। সেই ফ্লাইটেই কথায় কথায় নিজের শেষ একটি ইচ্ছের কথা বলেছিলেন তিনি। জানিয়েছিলেন. সবসময় অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন। এখনও দেখেন।

রোশনি সম্পর্কে পায়েল বলেন, “দুবাই যাওয়ার সময়ে ওর সঙ্গে এক বিমানে প্রথম দেখা হয়েছিল। আমার কাজের জগত নিয়ে ওর ভালোবাসা প্রকাশ করেছিল। আরও বলেছিল, আমার দক্ষিণী সিনেমাও দেখেছে এবং সেই কাজ পছন্দ হয়েছে। ভবিষ্যতে অভিনেত্রী হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিল সে।”

পায়েল আরও বলেন, ‘আমার স্পষ্ট মনে আছে, ও মারাঠি ছবির অভিনেত্রী হতে চেয়েছিল। ওর চোখে অনেক স্বপ্ন ও আশা দেখেছিলাম। আমার অভিনয় ওকে অনুপ্রেরণা দিয়েছে, এমনও বলেছিল। অভিনয়ের প্রতি ওর ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছিলাম আমিও। তাই যা ঘটেছে তা দেখে আমি খুবই শোকাহত।’

প্রসঙ্গত, অহমদাবাদগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 দুর্ঘটনায় পড়ে মাত্র কয়েক মিনিটের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়। প্রাণ হারান বহু যাত্রী ও বিমানকর্মী। বিমানে কর্তব্যরত ছিলেন রোশনি সংঘারে, যিনি এই দুর্ঘটনায় নিহত হন।

রোশনির অকাল মৃত্যু এবং তার অপূর্ণ ইচ্ছার স্মৃতি এখন শোকস্তব্ধ করে তুলেছে তার প্রিয়জনদের।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলে সেচ ব্যবস্থাপনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় নেপাল

সড়কে বিজ্ঞাপন-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিতর্কিত সেই পেনাল্টি নিয়ে যা বললেন স্কালোনি

প্রাক্তন দীপিকাকে অসম্মান করলেন যুবরাজ, ক্ষুব্ধ ভক্তরা

১২ বিচারপতির বিষয়ে তদন্ত শেষ, সুপারিশ গেলো রাষ্ট্রপতির কাছে

পুলের জলে খোলামেলা অবতারে পার্নো মিত্র

কোটা বাতিলের দাবিতে রেলপথ অবরোধ করলেন রাবি শিক্ষার্থীরা

গাজা দখল করে ‘ফ্রিডম জোন’ তৈরি করতে চান ট্রাম্প

চাইলেই কি আদানির সঙ্গে চুক্তি বাতিল সম্ভব?

সংস্কার ছোট পরিসরে হলে নির্বাচন ডিসেম্বরে, বৃহত্তর হলে জুনে: প্রধান উপদেষ্টা