সোমবার , ১২ মে ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বাহরাইনের স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে বাংলাদেশি দূতের বৈঠক

প্রতিবেদক
editor
মে ১২, ২০২৫ ১:৫২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বাহরাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ড. জালিলা বিনত আল সাঈদ জাওয়াদ-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। সম্প্রতি বাহরাইনের স্বাস্থ্য মন্ত্রীর দপ্তরে হওয়া বৈঠকের কথা রোববার (১১ মে) রাতে জানিয়েছে মানামার বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস জানায়, বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার বাহরাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ড. জালিলা বিনত আল সাঈদ জাওয়াদ-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৈঠকে উভয়পক্ষ স্বাস্থ্য খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার, চিকিৎসা গবেষণা, ফার্মাসিউটিক্যাল শিল্পে বিনিয়োগ এবং স্বাস্থ্যসেবা উন্নয়নের সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।

সর্বশেষ - অন্যান্য