বুধবার , ৬ নভেম্বর ২০২৪ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বাঘায় নবাগত ইউএনও’র সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

প্রতিবেদক
editor
নভেম্বর ৬, ২০২৪ ১০:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঘা (রাজশাহী) : নবাগত রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তারের সাথে মতবিনিময় করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। বুধবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। এছাড়া মাদক ও হ্যাকারদের তৎপরতা বন্ধ এবং সরকারি সেবা প্রদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, আপনাদের সহযোগিতায় সকল দফতরে সেবার মান বৃদ্ধির চেষ্টা অব্যাহত থাকবে।
এসময় বক্তব্য রাখেন বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা জিন্নাত আলী, উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল-মামুন (নুহু), উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল লতিফ, সেক্রেটারি মো: ইউনুছ আলী, বাঘা পৌরসভা জামায়াতের আমির অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘা পৌরসভা জামায়াতের সেক্রেটারি সাবদার আলী, জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য সাহাদুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাঘা উপজেলা সাধারণ সম্পাদক রেজাউল করিম, বাউসা ইউনিয়ন জামায়াতের আমির মজিবর রহমান, আড়ানী পৌর আমির মনিরুল ইসলাম (জিঞ্জু), পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের আমির মাহবুব আলী, বাঘা উপজেলা শিবির সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, উত্তর শাখা সভাপতি তরিকুল ইসলাম, সাবেক রাজশাহী জেলা পূর্ব ছাত্রশিবির সভাপতি সবুজ মাহমুদ, সাবেক বাঘা উপজেলা শিবির সভাপতি আইয়ুব আলী, সাবেক বাঘা উপজেলা শিবির সেক্রেটারি এমদাদুল হক, শিবির নেতা রায়হানুল হক, আব্দুল মমিন ও মাহাবুল ইসলাম। #

সর্বশেষ - অন্যান্য