শনিবার , ৯ আগস্ট ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রুয়েটের সাথে বিআইএম’র সমঝোতা চুক্তি

প্রতিবেদক
editor
আগস্ট ৯, ২০২৫ ১০:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাথে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)-এর সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। এসময় রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী এবং বিআইএম’র আইকিউএসি বিভাগের পরিচালক প্রকৌশলী ড. মামুনুর রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

রুয়েটের আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দফতর ও শাখা প্রধানবৃন্দ।

প্রসঙ্গত, এই সমঝোতা চুক্তির আওতায় রুয়েট ও বিআইএম নিজ নিজ প্রতিষ্ঠানের অবকাঠামো, শিক্ষক সহ একাডেমিক কারিকুলামের বিনিময় করবেন। যা প্রতিষ্ঠান দুটির কার্যক্রমকে আরো গতিশীল করবে।

সর্বশেষ - অন্যান্য