রবিবার , ১৬ নভেম্বর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

স্বামীকে নিয়ে মসজিদ ঘুরে দেখলেন সোনাক্ষী

প্রতিবেদক
editor
নভেম্বর ১৬, ২০২৫ ১২:২৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : আরব আমিরাতের আবুধাবি সফরে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ ঘুরে দেখলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। প্রথমবার কোনো মসজিদের ভেতরে প্রবেশের অভিজ্ঞতা হওয়ায় তা নিয়ে নিজের ভ্লগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী।

সোনাক্ষী জানান, মন্দির ও গির্জায় বহুবার গেলেও মসজিদের অভ্যন্তরে আগে কখনো যাওয়ার সুযোগ হয়নি। তাই এই সফর তার জন্য বিশেষ অভিজ্ঞতা ছিল। শান্ত পরিবেশ আর স্থাপত্য দেখে তিনি মুগ্ধ হয়েছেন বলেও জানান।

এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী জাহির ইকবাল। সোনাক্ষীর উচ্ছ্বাস দেখে হালকা মজা করে তিনি বলেন, ‘আমি কিন্তু ওকে ধর্ম পরিবর্তন করাতে নিয়ে যাচ্ছি না।’ জাহিরের সেই মন্তব্যে দুজনই হাসিতে মেতে ওঠেন। সেই ভ্লগে সোনাক্ষী জানান, শুধু ভ্রমণ আর নতুন সংস্কৃতি ঘুরে দেখাই তাদের উদ্দেশ্য।

অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিয়ের প্রায় দেড় বছর হতে চলল। যদিও ভিন্নধর্মে বিয়ে করায় প্রায়ই কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে। শোনা যায়, মেয়ের সিদ্ধান্তে নাকি নাখোশ ছিল সিনহা পরিবার। যদিও পরে আর এসব নিয়ে কোনো বিতর্ক তৈরি হয়নি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

নারী উদ্যোক্তা সমাবেশে লংকাবাংলা ফাইন্যান্সের অংশগ্রহণ

আলো আসবেই গ্রুপ নিয়ে যা বললেন মৌসুমী

শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান প্রধান বিচারপতির

‘মাথা উঁচুতে রাখো’, ফাইনালে হারের পর উত্তরসূরীদের বার্তা মেসির

আপত্তিকর অবস্থায় আটক : রাবির সেই শিক্ষক ও ছাত্রীকে সাময়িক বহিষ্কার

ইসরায়েল-গাজার সশস্ত্র গোষ্ঠী প্রস্তাবে স্বাক্ষর করেছে : ট্রাম্প

বিধি লঙ্ঘনের জন্য আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : উপদেষ্টা নাহিদ

কীভাবে তাজউদ্দীন আহমদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয় : সারজিস

ওমানকে হারিয়ে বিশ্বকাপে মিশন শুরু অস্ট্রেলিয়ার

রাইসি-আমির আব্দুল্লাহিয়ান মারা গেছেন: ইরানি সংবাদমাধ্যম