শনিবার , ১০ মে ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

নারী উদ্যোক্তা সমাবেশে লংকাবাংলা ফাইন্যান্সের অংশগ্রহণ

প্রতিবেদক
editor
মে ১০, ২০২৫ ১২:১২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের আয়োজনে বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে চার দিনব্যাপী নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা। এ আয়োজনে অংশ নিয়েছে দেশের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি। ৮ মে থেকে শুরু হয়ে ১১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ আয়োজন।

‘স্বপ্ন হবে সত্যি, সিএমএসএমই লোন বয়ে আনবে সমৃদ্ধি’-এই স্লোগানকে সামনে রেখে লংকাবাংলা তাদের বিশেষায়িত সিএমএসএমই ঋণসেবা ও উদ্যোক্তা সহায়তা কার্যক্রম তুলে ধরছে। মেলায় লংকাবাংলা ফাইন্যান্সের স্টলে নারী উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ গ্রহণের প্রক্রিয়া, প্রয়োজনীয় শর্তাবলি ও সরাসরি পরামর্শ পাচ্ছেন। উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতেই এ সেবা দেওয়া হচ্ছে। এবারের মেলায় ৭০ জনের বেশি নারী উদ্যোক্তা তাদের নিজস্ব পণ্য প্রদর্শন করছেন। ৪৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে মেলায়।

নারী উদ্যোক্তাদের উন্নয়নে লংকাবাংলা ফাইন্যান্সের সক্রিয় অংশগ্রহণকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও টেকসই উন্নয়নের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রতিষ্ঠানটি মনে করে, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে নারীদের উৎপাদন ও সেবামূলক খাতে অংশগ্রহণ বাড়ানো অপরিহার্য। সেই লক্ষ্যে লংকাবাংলা দীর্ঘদিন ধরে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আর্থিক সেবা দিয়ে আসছে।

সর্বশেষ - অন্যান্য