বৃহস্পতিবার , ১১ জুলাই ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বাংলাদেশি তরুণের কলকাতায় রহস্যজনক মৃত্যু

প্রতিবেদক
editor
জুলাই ১১, ২০২৪ ১২:৩৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গে এক বাংলাদেশি তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১০ জুলাই) কলকাতার সাইন্স সিটির কাছে প্রগতি ময়দান থানা এলাকার বরুন সেনগুপ্ত মেট্রো স্টেশনের কাছে একটি জলাশয় থেকে ওই তরুণের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। তার সঙ্গে থাকা নথিপত্র দেখে পুলিশের অনুমান, সে একজন বাংলাদেশি। তার নাম দাউদ হোসেন উপল, বয়স ২৩ বছর। তিনি ঢাকার বাসিন্দা। কলকাতা পুলিশ আরও জানিয়েছে, উপল বেশ কিছুদিন আগে কলকাতায় এসেছে। সে নিউমার্কেট থানা এলাকার একটি হোটেলে উঠেছিল।

তবে সে কেন কলকাতায় এসেছে বা প্রগতি ময়দান থানা এলাকার সায়েন্স সিটিতে কি কাজে এসেছিল সেটাও জানা যায়নি। এ বিষয়ে তদন্তের পরই সব জানা যাবে। কলকাতা পুলিশের প্রাথমিক ধারণা, এই বাংলাদেশি তরুণ আত্মঘাতী হয়েছেন। স্থানীয় বাসিন্দারা তাকে বুধবার সকাল ৯টার দিকে জলাশয় ঝাঁপ দিতে দেখেছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রগতি ময়দানের সামনে যে জলাশয় রয়েছে সেখানে হঠাৎ করেই একটি ছেলে ঝাঁপ দেয়। আমরা সঙ্গে সঙ্গেই সেখানে দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশকে জানাই। তারপর কলকাতা পুলিশ এবং আমাদের এখানকার বেশ কয়েকজন তরুণ পানিতে নেমে ছেলেটিকে উদ্ধার করে।

সঙ্গে সঙ্গেই পুলিশ তাকে অ্যাম্বুলেন্সে করে কলকাতার নীলরতন সরকার হাসপাতালে (এনআরএস) নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, পানিতে ডুবেই ওই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে দাউদ হোসেন উপলে নামের ওই তরুণের কাছ থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। অন্য কোনো সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কী কারণে তার মৃত্যু হলো সবকিছু তদন্ত করা হচ্ছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচনের সুযোগ নেই : আব্দুস সালাম

গাড়িতে বসেই অনৈতিক প্রস্তাব দেয় গায়ক : ইমন

গ্রেফতার সাবেক বিমানমন্ত্রী ফারুক খান

তুরস্কে এরদোয়ানবিরোধী বিক্ষোভ: গ্রেফতার ১৫০০

পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপে বাংলাদেশের বিদায়

নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং

৯ বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা সালাহ উদ্দিন

রোমাঞ্চকর রাতের অপেক্ষায় চ্যাম্পিয়ন্স লিগ

চলমান তাপপ্রবাহের কারণে মঙ্গলবারও ঢাকাসহ ২৭ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

আরইউজে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন টেলিভিশন ক্যাপিটালস