শুক্রবার , ২০ জুন ২০২৫ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচনের সুযোগ নেই : আব্দুস সালাম

প্রতিবেদক
editor
জুন ২০, ২০২৫ ৭:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। শুক্রবার বেলা ১১টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ঐতিহ্যবাহী খেতুর ধাম পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভা শেষে ‘ইশরাক না থামলে সিটি করপোরেশনে নির্বাচন হবে’, বিএনপিকে সরকারের দেওয়া এ বার্তা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আব্দুস সালাম বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। বৈঠকে জাতীয় নির্বাচন করার ব্যাপারে কথা হয়েছে। এর বাইরে আর কোনো চিন্তা নেই। ইতোমধ্যে নির্বাচন কমিশনকে জাতীয় নির্বাচনের শিডিউল ঘোষণার কথা বলা হয়েছে। এ অবস্থায় জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচনের সুযোগ নেই।’

তিনি আরো বলেন, ইশরাক ইস্যুতে সরকারের বার্তা নিয়ে বিএনপি অবশ্যই তার বক্তব্য পরিষ্কার করবে। নির্বাচনী প্রচারণায় পোস্টার ছাড়া বিলবোর্ড ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনে কালোটাকার ব্যবহার যাতে না হয় সেদিকটা যেমন দেখতে হবে, তেমনি প্রচারণাও যেন বাধাগ্রস্ত না হয়, সেটিও বিবেচনায় রাখতে হবে।’
এর আগে খেতুর ধামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম বলেন, ভারত কেন পুশ ইন করবে, সেটা আমাদের প্রশ্ন। যদি কাউকে ফেরত পাঠাতেই হয় তাহলে তারা সরকারকে বলবে, তা না করে পুশ ইন করা উচিত নয়।

সনাতন ধর্মাবলম্বীদের তিনি বলেন, আওয়ামী লীগ সবচেয়ে বেশি হিন্দুদের জমি দখল করেছে। বিএনপির কোনো নেতা তাদের জমি দখল করেননি। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিষ্টান, কে বৌদ্ধ—এসব রাজনৈতিক দল হিসেবে বিএনপির বিবেচ্য নয়। বিএনপি সব ধর্মের ও মতাদর্শের দল।

সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন ও রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসা। সভাপতিত্ব করেন গৌরাঙ্গ দেব ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বিদ্যুৎ নারায়ণ সরকার। এ সময় মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল হক টুকুসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অন্যান্য