বুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

আবারও মেনন-ইনু ৫ দিনের রিমান্ডে

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ১২:২৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : দশ বছর আগে রাজধানীর ফকিরাপুল এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্বাচনী প্রচারণায় বিএনপি নেতা মির্জা আব্বাসের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মতিঝিল থানার মামলায় সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান, জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তাদেরকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলাম তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণার জন্য মির্জা আব্বাসের নেতৃত্বে গাড়িবহর মতিঝিল থানাধীন এলাকায় ফকিরাপুলের পৌঁছালে আওয়ামী লীগ ও এ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। এসময় চারটি গাড়িসহ একাধিক মোটরসাইকেল পোড়ানো হয়।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

সোশ্যাল মিডিয়াকে ডাস্টবিন মনে হয় : জয়া

সমুদ্র সৈকতে মিমের মোহনীয় লুক নজর কাড়ল ভক্তদের

একাত্তর ও চব্বিশকে এক কাতারে আনা সমুচিত নয় : সালাহউদ্দিন

আগামী বাজেটে করের চাপ থেকে সুরক্ষা পাবে গরিব মানুষ : ড. সালেহউদ্দিন

পতিত সরকারের ঘনিষ্ঠ নেসকোর নির্বাহী পরিচালকের চাকরির মেয়াদ নবায়নের সুপারিশে ক্ষোভ

‘আমি বড় পর্দার অভিনেত্রী, ইউটিউবে ফ্রিতে দেখানো আমার কাজ না : শাবনূর

১২১ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন, আদালতের অসন্তোষ

সাদিক সমন্বয়ক ছিল না, ৫ আগস্ট থেকে এই পরিচয় ব্যবহার করেছে : নাহিদ

গণঅভ্যুত্থানে হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর

বাংলাদেশের স্লোগানে কাঁপছে পশ্চিমবঙ্গ