বুধবার , ২৮ মে ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

নানা অনিয়মের অভিযোগে রাজশাহী রেলওয়ে স্টেশনে দুদকের অভিযান

প্রতিবেদক
editor
মে ২৮, ২০২৫ ৯:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : যাত্রীসেবায় হয়রানি, টিকিট কালোবাজারিসহ নানা অনিয়মের অভিযোগে রাজশাহী রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল বুধবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালায়।

চার সদস্যের এ দলে নেতৃত্বে দেন দুদকের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন। এরআগে মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ের দেওয়া নির্দেশনা মোতাবেক বুধবার রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক ফজলুল বারী এক চিঠিতে এই এনফোর্সমেন্ট টিম গঠন করেন। পরে এ দিনই কর্মকর্তারা অভিযানে যান।

এরপরে তারা স্টেশন ব্যবস্থাপকের কক্ষে টিকিট বিক্রি, যাত্রীসেবায় হয়রানি ও কুলির ভাড়ায় অনিয়মের ব্যাপারে সতর্ক করেন। আসন্ন ঈদে যাত্রীসেবার মান যেন ঠিক থাকে, সে বিষয়েও সতর্ক করা হয়। কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে পরবর্তী সময়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দেন দুদকের কর্মকর্তারা।

এ বিষয়ে জানতে চাইলে স্টেশন ব্যবস্থাপক শহিদুল আলম গণমাধ্যমকে বলেন, আর কয়েক দিন পরেই ঈদ, ঈদের সময়ে ট্রেনের টিকিট যেন কালোবাজারি না হয়, কোনো অনিয়ম-দুর্নীতি না ঘটে, সে বিষয়ে আমাদের অবগত করে গেছেন দুদক কর্মকর্তারা। আমাদের বলেছেন যেন ভবিষ্যতে কোনো কিছু না ঘটে।

তবে আমরা আগে থেকেই এ ব্যাপারে সতর্ক। আমাদের কাউন্টার থেকে ঈদের আগাম কোনো টিকিট দেওয়া হবে না, সবই অনলাইনে। তিনি বলেন, আমরা দুদক কর্মকর্তাদের জানিয়েছি শতভাগ টিকিট যেহেতু অনলাইনে, তাই কোনো অনিয়মের সুযোগ নেই। গতবার ঈদের সময় যেভাবে সুনাম কুড়িয়েছি, সে বিষয়ে এবারো তৎপর আছি। এছাড়া যাত্রীসেবার মানও ঠিক থাকবে বলে তারা মনে করেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে বরখাস্তের দাবিতে বিক্ষোভ ও রাস্তা অবরোধ

ছবিগুলো কি শাকিব খানের নায়িকা সাহারার?

জাতিসংঘ মহাসচিব সংস্কারের ব্যাপারে কোনো কথা বলেননি : ফখরুল

বিয়ের পর তিন সন্তান নেওয়ার পরিকল্পনা জাহ্নবীর

সিঁথি ভর্তি সিঁদুর দিয়ে কানে ঐশ্বরিয়া

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার প্রয়োজন : অ্যাটর্নি জেনারেল

এখনও ফ্যাসিবাদী শক্তির হাত থেকে গণমাধ্যম পুরোপুরি মুক্ত নয়: তারেক রহমান

শপথ নিলেন রাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা

গাজীপুরে আন্দোলনে না যাওয়ায় শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজশাহীতে বাসের ধাক্কার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৩