বৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ড. ইউনূসের সঙ্গে খালেদা জিয়ার মতবিনিময়

প্রতিবেদক
editor
নভেম্বর ২১, ২০২৪ ৮:৪০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দীর্ঘ এক যুগ পর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে যান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল বৃহস্পতিবার বিকেলে সেখানে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে মতবিনিময় করেন তিনি। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। পরে তিনি অনুষ্ঠানে বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে ড. ইউনূস বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র ও জনসাধারণের পক্ষে দাঁড়িয়ে সেনাবাহিনী আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে।’ তিনি বলেন, ‘আন্দোলনের পরবর্তী সময়েও সেনাবাহিনী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। সূত্র : কালের কণ্ঠ

সর্বশেষ - অন্যান্য