শুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ছাত্রাবাস থেকে রাবি ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ১১:৫০ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি: ছাত্রাবাসের নিজ কক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচণ্ডী এলাকার তুহিন ছাত্রাবাস থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান।

ওই শিক্ষার্থীর নাম মো. সিফাত সিফাতুল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাসা বরগুনা জেলার বামনা থানার ছনবুনিয়া গ্রামে। উদ্ধারের পর লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

একই ছাত্রাবাসে থাকা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান বলেন, সিফাত বেশকিছুদিন ধরে বিষন্নতায় ভুগছিলেন। এ কারণেই হয়তো আত্মহত্যা করেছেন।

সিফাতের সহপাঠী হাসিব চৌধুরী বলেন, সিফাত কিছুদিন ধরে বিষন্নতায় ভুগছিলেন। কিন্তু আমাদের কারও সঙ্গে এ বিষয়ে কিছু শেয়ার করেনি। সে খুবই ভালো একটি ছেলে। নিয়মিত ধর্মচর্চা করে। সিফাতের আকস্মিক মৃত্যুর খবর কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, আমাদের এক শিক্ষার্থী ক্যাম্পাস সংলগ্ন একটি ছাত্রাবাসে তার নিজ কক্ষে আত্মহত্যা করেছে। এ বিষয়ে তার রুমমেট আমাকে পৌনে ৬টার দিকে কল করে। ঘটনা শোনামাত্র আমি থানা পুলিশকে কল করি এবং সেখানে গিয়ে দেখি গলায় গামছা পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে। তখন পুলিশ নামিয়ে আনে।

মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তার বন্ধুবান্ধব ও ডিপার্টমেন্টের শিক্ষকদের থেকে যতটুকু জানতে পেরেছি সে খুবই ডিপ্রেশনে ছিল। তার রুমমেট যখন বাইরে গিয়েছিল তখন সে আত্মহত্যা করে।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, তারা ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনো বলা যাচ্ছে না।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

মেসির বার্সেলোনায় ফেরার গুঞ্জন কতটুকু সত্যি?

রাজশাহীতে নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য ও পেশাগত ঝুঁকি সংক্রান্ত সভা

সালাহউদ্দিনের বক্তব্যকে স্ববিরোধী ও অশোভন বললো ইসলামী আন্দোলন

শাহরুখ সপরিবারে ইতালি যাচ্ছেন কেন?

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে

রাসিক কাউন্সিলর-কর্মকর্তাদের সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ও ইউনিসেফ প্রতিনিধির মতবিনিময়

টেকনাফ সীমান্তে গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা

অভিনেত্রীদের বাধা, উদ্বিগ্ন অভিনয়শিল্পী সংঘ

আগামী নির্বাচন সুষ্ঠু করতে জাতিসংঘের সহায়তা চায় জামায়াত

নাভালনিকে ‘ব্যাঙের বিষ দিয়ে হত্যার’ অভিযোগ অস্বীকার রাশিয়ার