রবিবার , ১৩ এপ্রিল ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত; উপস্থিতির হার ৮২.৮২%

প্রতিবেদক
editor
এপ্রিল ১৩, ২০২৫ ১:২৭ পূর্বাহ্ণ

রাবি প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি-পরীক্ষা আজ শনিবার থেকে শুরু হয়েছে। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত একযোগে দেশের ৫ বিভাগীয় শহরে উক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ৩৫ হাজার ১৪৫ জন অংশ নেয়, যা মোট পরীক্ষার্থীর ৮২.৮২%।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৩ হাজার ৬৩১ জন; ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৫ হাজার ৭৩০ জন; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ হাজার ৫৫৩ জন; খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪ হাজার ১০ জন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ৫০৯ জন পরীক্ষার্থী ছিল।

রাবি উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে উপস্থিত গণমাধ্যম কর্মীদের পরীক্ষা সম্পর্কে অবহিত করেন।

এসময় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, বি ইউনিটের সমন্বয়কারী ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মো. শরিফুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. হাসনাত কবীর, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। পরে উপাচার্য অভিভাবকদের বসার টেন্টে যান ও অভিভাবকদের সাথে কথা বলেন।

প্রসঙ্গত, ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের কথা বিবেচনা করে এবার ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত