শনিবার , ২৪ আগস্ট ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রোববার থেকে চলবে মেট্রোরেল

প্রতিবেদক
editor
আগস্ট ২৪, ২০২৪ ১২:২৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ছাত্র আন্দোলনের কারণে বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। আগামীকাল রোববার (২৫ আগস্ট) থেকে আবারো নিয়মিত শিডিউলে চলবে মেট্রোরেল। মেট্রোরেলের অতিরিক্ত প্রকল্প পরিচালক (ইলেকট্রিক্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ট্র্যাক) মো: জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বৃহস্পতি ও শুক্রবার পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালানো হয়েছে। লাইনে কোনো সমস্যা বা ত্রুটি ধরা পড়েনি। কিছু কারিগরি ইস্যু নিয়ে কাজ করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তিনি আরো জানান, আজ শনিবার চূড়ান্ত ট্রায়াল দেয়া হবে। আশা করা যায় আর কোনো ত্রুটি ধরা পড়বে না। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল রোববার থেকেই মেট্রোরেল নিয়মিত চলবে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। ওই দিন বিকেল ৫টায় মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পরদিন মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়। এতে প্রাথমিকভাবে ৩০০ কোটি টাকা ক্ষয়ক্ষতির কথা বলা হলেও, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ কোটিরও কম বলা হচ্ছে।

সর্বশেষ - অন্যান্য