বুধবার , ৭ মে ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

সোহান-অঙ্কনের সেঞ্চুরিতে রানের পাহাড় বাংলাদেশের

প্রতিবেদক
editor
মে ৭, ২০২৫ ২:০৪ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : অধিনায়ক নুরুল হাসান সোহানের পর তিন অঙ্ক ছুঁলেন মাহিদুল ইসলাম অঙ্কনও। দুই ব্যাটারের সেঞ্চুরিতে সফরকারী নিউজিল্যান্ডের যুবাদের বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে জয়ে শুরু করেছিল বাংলাদেশ। সিরিজ নিশ্চিতের ম্যাচে আজ সিলেটে দ্বিতীয় ম্যাচে সফরকারীদের মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেটে ৩৪৪ রানের বড় সংগ্রহ পেয়েছে নুরুল হাসান সোহানের দল।

দিনের শুরুটা অবশ্য ভালো ছিল না বাংলাদেশ দলের জন্য। ব্যক্তিগত ৮ রানের মাথায় ফিরে যান ওপেনার পারভেজ হোসেন ইমন। এরপর দলের হাল ধরেন এনামুল হক বিজয় এবং নাঈম শেখ। দু’জন মিলে দলকে এগিয়ে নিতে থাকেন। ব্যক্তিগত ৪০ রানে ফিরে গেছেন নাঈম, এরপর ৩৯ রানে সতীর্থের পথ ধরেন বিজয়ও।

এরপর দলকে টানতে থাকেন নুরুল হাসান সোহান এবং মাহিদুল ইসলাম অঙ্কন। সাবলীল ব্যাটিংয়ে বাংলাদেশের পুঁজিও বাড়তে থাকে। পরবর্তীতে দুই জনই তুলে নেন সেঞ্চুরি। সোহান শতক হাঁকিয়ে ব্যক্তিগত ১১২ রানে ফিরলে ভেঙে যায় ২২৫ রানের জুটি। তখনো ব্যাট হাতে লড়েন অঙ্কন।

ইনিংসের শেষ ওভারে অঙ্কন ১০৫ রান করে বিদায় নেন। এরপর মোসাদ্দেক হোসেনের ১৩ রানে ৫ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ৩৪৪ রান। নিউজিল্যান্ডের হয়ে ২ উইকেট সংগ্রহ করেন ক্রিস্টিয়ান ক্লার্ক।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বছরের শেষ ম্যাচে রাতে মাঠে নামবে আর্জেন্টিনা, খেলবেন মেসি

গুজব ছড়িয়ে সংঘর্ষের পরিবেশ তৈরি করা হয়েছে: আসিফ মাহমুদ

সৌরভের বাড়ির বাংলা খাবার কেমন লেগেছে সারা-আদিত্যের

রোহিঙ্গাদের নিয়ে আইসিজে মামলায় আমরা সফল হতে চাই : প্রধান উপদেষ্টা

ভারতের অন্ধ্রপ্রদেশে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৭

রাজশাহীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজশাহীতে প্রায় ১৬০০ শিক্ষার্থী নিয়ে স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্টের বৃত্তি পরীক্ষা

‘রাসিকের অভিযুক্ত-বিতর্কিত অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করা হবে’

ফেব্রুয়ারিতে রাকসু নির্বাচনের তফসিল: রাবি উপাচার্য