সোমবার , ২৪ জুন ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

এবার শাহরুখের সঙ্গে জুটি বাঁধছেন সামান্থা?

প্রতিবেদক
editor
জুন ২৪, ২০২৪ ৪:৪৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: শাহরুখের সঙ্গে জুটি বাঁধছেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু! এ নিয়ে বলিউডে জোর গুঞ্জন। কানাঘুষা এও শোনা যাচ্ছে, দেশাত্মবোধক ছবিটি পরিচালনা করবেন রাজকুমার হিরানি। সামান্থা যে শাহরুখের বিশেষ অনুরাগী, এ কথা আগেই জানিয়েছিলেন তিনি। আগে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “শাহরুখের সঙ্গে এখনও কাজ করা হয়নি। তার সঙ্গে কাজ করা আমার কাছে স্বপ্নের মতো, আর সেটা এখনও সত্যে পরিণত হয়নি।”

এর আগে রাজকুমার ও শাহরুখের ‘ডাঙ্কি’ আশানুরূপ ফল করতে পারেনি বক্স অফিসে। সেই ভরাডুবির ক্ষত নাকি এখনও কাটিয়ে উঠতে পারেননি পরিচালক। এর মধ্যেই নতুন ছবির গুঞ্জন, অথচ কোনও বিবৃতি মেলেনি পরিচালকের পক্ষ থেকে। তা নিয়ে সন্দেহ দানা বাঁধছে অনুরাগীদের একাংশের মনে। তবে সত্যিই যদি পর্দায় শাহরুখ-সামান্থা জুটির দেখা মেলে, তাহলে মন্দ হয় না বলে মনে করছেন দর্শক। বলিউড বাদশাকে নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না।

অন্যদিকে সামান্থাও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত অভিনেত্রী। আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত ‘পুষ্পা’ ছবিতে আইটেম গানে তার নাচ ঝড় তুলেছিল ভক্তদের মনে। তাছাড়া সামান্থার এত দিনের স্বপ্ন পূরণ হবে বলেও উৎসুক তার অনুরাগীরা। তবে ঘটনার সত্যতা নিয়ে এখনও কোনও বিবৃতি মেলেনি শাহরুখ ও সামান্থার পক্ষ থেকে।

সর্বশেষ - অন্যান্য