বুধবার , ১৯ নভেম্বর ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

প্রতি ভোটকেন্দ্রে পাঁচজন সেনাসদস্য চায় জামায়াত

প্রতিবেদক
editor
নভেম্বর ১৯, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : প্রতি কেন্দ্রে একজন সেনা সদস্য মোতায়েন করলে তেমন প্রভাব পড়বে না। তাই প্রত্যেক ভোটকেন্দ্রে অন্তত পাঁচজন সেনা সদস্য মোতায়েনের বিষয়টি নির্বাচন কমিশনকে (ইসি) বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সঙ্গে সংলাপে এ কথা বলেন তিনি। প্রশাসনে রদবদল লটারির মাধ্যমে করার অনুরোধ জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, ‘কিছু যৌক্তিক কারণে আমরা বলেছিলাম গণভোটটা আগে হোক। কারণ একই দিনে দুইটি ভোট হলে জনগণ বুঝতে পারবে না। জনগণকে তো বুঝতে হবে গণভোটটা কি।’

ভোটার তালিকায় ছবি স্পষ্ট করার উদ্যোগ নেওয়া ও প্রার্থীর পাশাপাশি রাজনৈতিক দলের অঙ্গীকারনামা কোথায় জমা দিতে হবে তা স্পষ্ট করার অনুরোধ জানান মিয়া গোলাম পরওয়ার।

সংলাপে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ইসিকে সাহসী হতে বলেন। ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহার ও অবৈধ অস্ত্র উদ্ধার করার পরামর্শ দেন তিনি।

জামায়াতের প্রতিনিধি দলের সদস্য ব্যারিস্টার শিশির মনির আচরণবিধির কিছু দুর্বলতা নিয়ে কথা বলেন। তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘনে শাস্তি আসলে কে দেবেন, তা বিধিমালায় স্পষ্ট নয়। এটি স্পষ্ট করতে হবে। তাছাড়া একই অপরাধে প্রার্থী ও দলকে কীভাবে শাস্তি দেওয়া হবে সেটিও স্পষ্ট নয়।

শিশির মনির আরও বলেন, নির্বাচনের সময় অনেক অভিযোগ আসবে। অভিযোগ জমা দিলে তা নিষ্পত্তির সময় নির্ধারণ করা উচিত। এটিও আচরণবিধিতে উল্লেখ নেই।

তিনি বলেন, ‘একই মঞ্চে সব প্রার্থীর নির্বাচনী সংলাপ বা আলোচনা সব আসনে বাধ্যতামূলক নাকি কেউ করবে কেউ করবে না এমন? এই বিধান দেখে মনে হয় আপনারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন। এটি স্পষ্ট করা প্রয়োজন।’

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

আমরা কারসাজির ‘ক’ ও বুঝিনা : রাবি উপাচার্য

ইসরায়েলি বর্বরতায় গাজায় ২ শতাধিক নবজাতকসহ নিহত ১১০০ শিশু

স্বামীর মঙ্গল কামনায় ব্রত পালন ক্যাটের

ভাল আছেন খালেদা জিয়া, সম্মতি পেলে দেশে ফিরবেন : ডা. জাহিদ

অন্তর্বর্তী সরকার সমৃদ্ধ-সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা

রোহিঙ্গাদের জন্য টেকসই সংহতি ও আর্থিক সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

বিয়ের গুঞ্জনের মাঝে বিজয়-রাশমিকাকে নিয়ে নতুন খবর

শুধু ক্যামেরার সামনে রক্ত গরম হয় কেন?— মোদিকে খোঁচা রাহুলের

ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছেন ট্রাম্প, পুতিনকে নিয়ে অসন্তোষ

রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয়, ভোগান্তি যাত্রীদের