সোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ আজ

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ১২:২৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে আজ (২২ ফেব্রুয়ারি) দুপু‌রে সৌজন্য সাক্ষাৎ করবেন ঢাকায় নিযুক্ত মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

পররাষ্ট্র্র মন্ত্রণাল‌য়ের এক‌টি সূত্র জানায়, সোমবার দুপু‌রে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এছাড়া, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারও পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা র‌য়ে‌ছে।

গতকাল (রোববার) পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর স‌ঙ্গে ঢাকায় নিযুক্ত চার দে‌শের রাষ্ট্রদূত/হাইক‌মিশনার সাক্ষাৎ ক‌রেন। শুরু‌তে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ পান। এরপর ঢাকায় নিযুক্ত চী‌নের রাষ্ট্রদূত ইয়াও ও‌য়েন, ভার‌তীয় হাইক‌মিশনার প্রণয় ভার্মা ও পা‌কিস্তা‌নের হাইক‌মিশনার ইমরান হায়দার পর্যায়ক্রমে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ পান।

সর্বশেষ - অন্যান্য