সোমবার , ২ ডিসেম্বর ২০২৪ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত ৫৪

প্রতিবেদক
editor
ডিসেম্বর ২, ২০২৪ ১১:২৩ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫৪ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ। গত শুক্রবার ২ শতাধিক যাত্রী নিয়ে দেশটির নাইজার নদীতে একটি নৌকা ডুবে যাওয়ার পর প্রাণহানির এই ঘটনা ঘটে। রোববার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০০ জনেরও বেশি যাত্রী নিয়ে শুক্রবার ভোররাতে একটি নৌকা ডুবে যাওয়ার পর নাইজেরিয়ার নাইজার নদী থেকে অন্তত ৫৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এছাড়া ডুবে যাওয়া নৌকাটির আরোহী চব্বিশ জনকে উদ্ধার করা হয়েছে যাদের মধ্যে কেউ কেউ এখনও হাসপাতালে রয়েছেন। এছাড়া আরও কয়েক ডজন মানুষ নিখোঁজ হতে পারেন বলে মনে করা হচ্ছে।

নিখোঁজদের খোঁজে ডুবুরিরা এখনও নদীতে অনুসন্ধান চালাচ্ছেন তবে সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে তাদের বেঁচে থাকার আশা ক্রমেই ম্লান হয়ে যাচ্ছে। যাত্রীদের মধ্যে বাজারের ব্যবসায়ী ও ক্ষেতমজুর রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি তবে অনেক যাত্রীই প্রয়োজন অনুসারে লাইফ জ্যাকেট পরে ছিলেন না বলে ইঙ্গিত পাওয়া গেছে। দায়িত্বে থাকা স্থানীয় এক কর্মকর্তা বিবিসিকে বলেছেন, নৌকায় ঠিক কারা উঠেছিলেন সে সম্পর্কে সঠিক বিবরণ পাওয়া কঠিন কারণ সেখানে কোনও রেকর্ড রাখা ছিল না।

নৌকাডুবে বহু মানুষের মৃত্যু অবশ্য নাইজেরিয়ায় বিরল কোনো ঘটনা নয়। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে নাইজেরিয়ার নাইজার প্রদেশে নৌকাডুবে শতাধিক মানুষ নিহত হয়েছিলেন।

সর্বশেষ - অন্যান্য