মঙ্গলবার , ৪ জুন ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

নাসরকে হারানোর পর নেইমারকে মেসেজ পাঠিয়েছেন মেসি

প্রতিবেদক
editor
জুন ৪, ২০২৪ ১২:৪২ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: দুজনের ঠিকানা একসময় ছিল বার্সেলোনা। কাতালান ক্লাবটিতে থাকতেই গড়ে উঠে লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের বন্ধুত্ব। পরে তারা ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইঁতেও খেলেন। এখন অবশ্য দুজনের ঠিকানা আলাদা। সৌদির ক্লাব আল হিলালে নাম লিখিয়েছেন নেইমার। মেসি এখন খেলেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে। দূরত্ব থাকলেও, যোগাযোগ কমেনি মেসি ও নেইমারের। ব্রাজিল ও আর্জেন্টিনার এই দুই তারকার কথা হয় নিয়মিতই।

সম্প্রতি ব্যান্ড স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথাই জানিয়েছেন নেইমার। কিছুদিন আগে রোনালদোর ক্লাব আল নাসরকে হারিয়ে আল হিলাল কিংস কাপ জেতার পর তাকে মেসি মেসেজ পাঠিয়েছেন বলেও জানান ব্রাজিলিয়ান তারকা। নেইমার বলেন, ‘আমরা অনেক অনেক দূরে কিন্তু কথা হয়। আমাদের ভেতর অনেক কথা হয়। গতকালও সে আমাকে মেসেজ পাঠিয়েছে। আমরা একজন অন্যজনকে নিয়ে খুব খুশি। আমরা এখানে শিরোপা জেতার পরও সে আমাকে মেসেজ পাঠিয়েছে।’

আল নাসেরের সঙ্গে ওই ফাইনালের দিন নেইমারের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে দেখা যায়, গ্যালারিতে বসে রোনালদোকে ‘খেপানোর’ জন্য ‘মেসি’, ‘মেসি’ চিৎকার করেছেন তিনি। চোটের কারণে এই মৌসুমে নেইমারের মাঠে নামা হয়নি, খেলেননি ফাইনালেও। ওই সাক্ষাৎকারে মেসির সঙ্গে বন্ধুত্ব নিয়ে নেইমার আরও বলেন, ‘মেসি অনেক ভালো একজন মানুষ। আমার জন্য আয়নার মতো। সে দারুণ এক আদর্শ। এর বাইরেও সে আমার বন্ধু।’

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত