মঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

তারেকের প্রত্যাবর্তন: বিএনপির নেতাকর্মীদের বহনে চার জোড়া বিশেষ ট্রেন রেলওয়ের

প্রতিবেদক
editor
ডিসেম্বর ২৩, ২০২৫ ৫:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দলটির নেতা-কর্মীদের ঢাকায় নিতে চার জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। এ জন্য স্থগিত করা হয়েছে বিভিন্ন রুটের তিনটি ট্রেনের স্বাভাবিক যাত্রা। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ জানান, ‘খুলনা-ঢাকা-খুলনা, যশোর-ঢাকা-যশোর, চাটমোহর-ঢাকা ক্যান্টনমেন্ট-চাটমোহর এবং পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড় রুটে একটি করে ট্রেন বিএনপির নেতা-কর্মীদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। ঢাকা ও সংশ্লিষ্ট এলাকায় বিএনপির আবেদনের প্রেক্ষিতে ট্রেনগুলো আপ ও ডাউন মিলিয়ে ভাড়া দেওয়া হয়েছে। এসব ট্রেনে প্রায় ১ হাজার ৯০০ যাত্রী পরিবহন করা যাবে।’

তিনি আরো জানান, বিশেষ ট্রেন চালানোর কারণে রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী-পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা-রাজশাহী) ও রহনপুর কমিউটার (রহনপুর-রাজশাহী) ট্রেনের স্বাভাবিক চলাচল এক দিনের জন্য স্থগিত রাখা হয়েছে।
এসময় সাময়িক অসুবিধার জন্য নিয়মিত যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ।

সর্বশেষ - অন্যান্য