মঙ্গলবার , ২৭ আগস্ট ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে ২ মামলায় শেখ হাসিনাসহ আসামি প্রায় সাড়ে ৩০০

প্রতিবেদক
editor
আগস্ট ২৭, ২০২৪ ৮:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ও বাঘা সংবাদদাতা : রাজশাহীর বাঘা উপজেলায় ১৬৫ জনের নাম উল্লেখ করে থানায় দুটি মামলা করা হয়েছে। মামলা দুটিতে অজ্ঞাত আসামি করা হয়েছে মোট ১২০-১৮০ জনকে। মামলা দুটির মধ্যে একটিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুকুমের আসামি করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকার এবং ছাত্রদলের কর্মী জাহিদ হাসান পৃথকভাবে বাদী হয়ে এই মামলা দুটি দায়ের করেন। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকারের দায়ের করা মামলার এজাহারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি শাহরিয়ার আলমসহ ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ২১ মে দুপুরে বাঘা নতুন বাসস্ট্যান্ডে রাকিবের দোকানে ছিলেন সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকার। সেখান থেকে হত্যার উদ্দেশে চোখমুখ বেঁধে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সমর্থিত আওয়ামী লীগের নেতাকর্মীরা তুলে নিয়ে যান তাকে। অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে তাকে মারধর করা হয়। পরদিন বৈদ্যুতিক শক দেওয়া হয় এবং পায়ে রিভলবার ঠেকিয়ে গুলি করা হয়। এতে পায়ের তিনটি নখ উপড়ে যায়। এক সপ্তাহ নারকীয় অত্যাচারের পর ২৮ মে মামলা দিয়ে আদালতে চালান দেওয়া হয়।
অপর মামলাটির বাদী হলেন ছাত্রদলের কর্মী জাহিদ হাসান। তার মামলার বিবরণে জানা যায়, গত ২৫ আগস্ট বেলা ১১টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর বাজারের একটি মুদি দোকানে আওয়ামী লীগের নেতাকর্মীরা হাঁসুয়া, লোহার রড, চাইনিজ কুড়াল, হকিস্টিক, পিস্তল নিয়ে হামলা করে। পরে সেখানে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দোকানটি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ১৪১ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করা হয়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক গণমাধ্যমকে বলেন, পৃথক দুটি অভিযোগ মামলা হিসেবে থানায় রেকর্ড করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত