রবিবার , ২ নভেম্বর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান প্রধান উপদেষ্টার

প্রতিবেদক
editor
নভেম্বর ২, ২০২৫ ৭:৫৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : দেশের নারীদের মধ্যে স্তন ক্যান্সার এখন মৃত্যুর একটি প্রধান কারণ হিসেবে দেখা দিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ পরিস্থিতিতে সারা দেশে ক্যান্সার বিষয়ে, বিশেষ করে ফ্যাটি লিভারজনিত ও স্তন ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সিঙ্গাপুরের খ্যাতনামা ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক তোহ হান চংয়ের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

অধ্যাপক ইউনূস বলেন, দক্ষিণ এশিয়ায় এখন ক্যান্সার, ডায়াবেটিস ও হৃদরোগের মতো অসংক্রামক রোগগুলো মৃত্যুর প্রধান কারণ হয়ে উঠেছে। এসব রোগ প্রতিরোধে সহজলভ্য ও সাশ্রয়ী প্রতিরোধমূলক ব্যবস্থার উন্নয়ন জরুরি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের দেশে এসব রোগ নিয়ে ব্যাপক সচেতনতা গড়ে তুলতে হবে। ক্যান্সার বা হৃদরোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। প্রতিরোধমূলক ব্যবস্থা সহজ ও সাশ্রয়ী করতে হবে, বিশেষ করে মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের জন্য।’

অধ্যাপক তোহ হান চং বলেন, ‘দক্ষিণ এশিয়ায় এখন শত শত মিলিয়ন মানুষ ফ্যাটি লিভার রোগে আক্রান্ত, যা ক্রমেই লিভার ক্যান্সারসহ গুরুতর রোগের দিকে নিয়ে যাচ্ছে। এই রোগ সম্পর্কে আরও বেশি সচেতনতা তৈরি করতে হবে।’

প্রধান উপদেষ্টা বাংলাদেশে স্বল্প ব্যয়ে ও ব্যাপকভাবে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব আরোপ করেন। তিনি বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান, বিশেষ করে বাংলাদেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ কার্যক্রমে।

অধ্যাপক তোহ জানান, চলতি সপ্তাহে সিঙ্গাপুরের বিশেষজ্ঞরা বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণ দিয়েছেন। এমন প্রশিক্ষণ কার্যক্রম প্রতি বছর অব্যাহত থাকবে।

অধ্যাপক তো হান চং সিঙ্গাপুর ন্যাশনাল ক্যান্সার সেন্টারের সিনিয়র কনসালট্যান্ট। তার সঙ্গে ছিলেন সিংহেলথ ডিউক-এনইউএস গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের উপ-পরিচালক বিজয়া রাও ও সিংহেলথ এবং এডিনবারা ন্যাপিয়ার বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ কালউইন্ডার কৌর।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে, এবার কিছুতেই ভুলছি না : শোলাঙ্কি

তানজিন তিশাকে কোলে তুলতে গিয়ে হাড় ভেঙেছিল তৌসিফের!

রাজশাহী টিটিসি অধ্যক্ষের নানা অপকর্মের বিষয়ে আইনি ব্যবস্থা নিতে সরকারের হস্তক্ষেপ কামনা

রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

লন্ডন থেকে ঢাকায় ফেরানো হচ্ছে হাইকমিশনার সাইদা মুনাকে

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে রাজশাহীতে ভোটগ্রহণ শুরু

ডক্টরেট উপাধি ও স্বর্ণপদক পেলেন পায়েল

নিউইয়র্কে জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক মোদির

জুলাই যেন বাংলাদেশের এক দুঃসংবাদের মাস হয়ে উঠেছে : সামিরা মাহি

আফগানিস্তানকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে আফ্রিকা