রবিবার , ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

লন্ডন থেকে ঢাকায় ফেরানো হচ্ছে হাইকমিশনার সাইদা মুনাকে

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ১১:৩৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ঢাকায় ফেরানো হচ্ছে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে। রোববার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের এক অফিস আদেশে হাইকমিশনার সাইদা মুনাকে অবিলম্বে ঢাকায় ফিরতে বলা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, আপনাকে (সাইদা মুনা তাসনিম) সদর দপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় বদলির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলাদেশ হাইকমিশন লন্ডনে আপনার বর্তমান দায়িত্ব ত্যাগ করে অনতিবিলম্বে সদর দপ্তর ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা যাচ্ছে।

২০১৮ সালের ৩০ নভেম্বর থেকে লন্ডনের বাংলাদেশ হাইকমিশনারের দায়িত্ব পালন করে আসছিলেন পেশাদার কূটনীতিক সাইদা মুনা তাসনিম। এই কূটনীতিকের চাকরির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে।

পেশাদার কূটনীতিক তাসনিম বাংলাদেশ পররাষ্ট্র সার্ভিসের ১১তম ব্যাচের কর্মকর্তা। তিনি থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশন এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

মন্ত্রণালয়ে তিনি একাধিক বিভাগের মহাপরিচালক হিসেবেও দায়িত্বপালন করেন। জলবায়ু কূটনীতিতে অবদানের ২০২২ সালে ‘ডিপ্লোম্যাট অ্যাওয়ার্ড অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছিলেন হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

হজের নিবন্ধনের সময় বাড়ল

হাসিনার ‘হেভিওয়েট’ মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জন ট্রাইব্যুনালে

অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদ ঠেকাতে সিনেমা না দেখার পরামর্শ দেন কাজল!

বর্ষা আমাকে চেনেন না, বিষয়টি খারাপ লেগেছে : নাজমি জান্নাত

প্রথম ধাপের বিশ্ব ইজতেমা শুরু ৩১ জানুয়ারি : স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজশাহীর রফিকুল হত্যা মামলার আসামি ঢাকার আশুলিয়ায় গ্রেফতার

যুদ্ধবিরতি চললেও ত্রাণ প্রবেশে বাধা, ক্ষুধায় কাতর ফিলিস্তিনিরা

গাজিয়াবাদ থেকে ‘পরবর্তী গন্তব্যে’ উড়ে গেল হাসিনাকে বহনকারী বিমান : আনন্দবাজার

২ কোটিতে ভিসি, ৫০ লাখে অধ্যক্ষ পদ বিক্রি করতেন দীপু মনি

ঐক্যবদ্ধ থাকুন, মুখ দেখাদেখি যেন বন্ধ না হয় : তারেক রহমান