রবিবার , ১৮ আগস্ট ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ছাত্র আন্দোলনের গুলিবিদ্ধ শিক্ষার্থী ইমনও বাঁচলেন না

প্রতিবেদক
editor
আগস্ট ১৮, ২০২৪ ১২:২০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ ইমন (২২) নামে আরেক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি। ইমন টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন।

তার বন্ধু ইমরান হোসেন জানান, গত ৪ আগস্ট টাঙ্গাইল মির্জাপুর গোড়াই এলাকায় দুপুরে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন ইমন। আহতাবস্থায় অন্য শিক্ষার্থীরা তাকে প্রথমে ঢাকার উত্তরার লেকভিউ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে ৬ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। রবিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইমন।

তিনি টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার জগতপুরা গ্রামের মৃত জুলহাস হোসেনের ছেলে। ভুয়াপুর মনিরুজ্জামান খান কলেজ থেকে এইচএসসি পাস করেন ইমন। তিনি কলেজে ভর্তিচ্ছু ছিলেন। তিন ভাই এক বোনের মধ্যে ইমন ছিলেন বড়।

সর্বশেষ - অন্যান্য