বুধবার , ২ অক্টোবর ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ইয়ং বয়েজকে ৫ গোলে উড়িয়ে দিলেন বার্সেলোনা

প্রতিবেদক
editor
অক্টোবর ২, ২০২৪ ১১:৫৮ পূর্বাহ্ণ

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে মোনাকোর কাছে হারের ঝাল যেন এবার ইয়ং বয়েজের ওপর মেটালো বার্সেলোনা। সুইস ক্লাবটিকে রীতিমত কাঁদিয়ে ছাড়লো তারা। পাঁচবারের চ্যাম্পিয়নরা গুনে গুনে দিলো পাঁচ গোল। মঙ্গলবার রাতে একতরফা ম্যাচে ইয়ং বয়েজকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। রবার্ট লেওয়ানডস্কি করেন জোড়া গোল।

ক্যাম্প ন্যুতে বার্সা শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে। ম্যাচের ৮ মিনিটের মাথায় লেওয়ানডস্কির গোলে এগিয়ে যায় তারা। ছোট ছোট পাসে দারুণভাবে আক্রমণ গড়ে তোলার পর লেওয়ানডস্কির কাছে বল বাড়ান রাফিনহা। আলতো টোকায় জালে বল ঢোকান পোলিশ ফরোয়ার্ড। ৩৪ মিনিটে রাফিনহা নিজেই পান গোল। বক্সের ভেতর পেদ্রির শট প্রতিহত হলেও ফিরতি শট জালে জড়ান ব্রাজিলিয়ান তারকা। ৩ মিনিটের ব্যবধানে লিড ৩-০ করে কাতালান ক্লাবটি। এবার ফ্রি–কিক থেকে হেডে গোল করেন ইনিগো মার্তিনেজ।

বিরতির পরও আগ্রাসী ফুটবল খেলতে থাকে বার্সা। ৫১ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি আদায় করে নেন লেওয়ানডস্কি। অসাধারণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন এই পোলিশ স্ট্রাইকার। এরপর ৮০ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়ায় বয়েজ। শেষ দিকে একটি গোল শোধের সুযোগ এসেছিল ইয়াং বয়েজের। তবে জালে বল জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেন রেফারি। শেষ পর্যন্ত ৫-০ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের দল।

সর্বশেষ - অন্যান্য