শনিবার , ২৬ এপ্রিল ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
editor
এপ্রিল ২৬, ২০২৫ ১:১০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শুক্রবার (২৫ এপ্রিল) রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করেন এবং দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার স্থানীয় সময় ৯টা ২৫ মিনিট কাতার থেকে রওনা হয়ে ইতালির স্থানীয় সময় দুপুর সোয়া ২টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৬টায়) রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা। সেখানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।

জানা গেছে, প্রধান উপদেষ্টা পৌঁছানোর এক ঘণ্টা পর স্থানীয় সময় শুক্রবার বিকেলে সেন্ট পিটার স্কয়ারে যান এবং পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানান। আবার শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে সেন্ট পিটার স্কয়ারে যাবেন প্রধান উপদেষ্টা।

২৭ এপ্রিল সকাল ৮টার দিকে (বাংলাদেশ সময় দুপুর ১২টা) লিওনার্দো দা ভিঞ্চি রোম ফিউমিসিনো বিমানবন্দর ত্যাগ করবেন এবং সোমবার (২৮ এপ্রিল) ভোরে দেশে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - অন্যান্য