শুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

এতিমদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও কন্যা

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ২:১৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : পবিত্র রমজান মাসের প্রথম দিনে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর পশ্চিম ভাষানটেকের একটি মাদ্রাসায় গিয়ে তারা শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেন এবং তাদের খোঁজখবর নেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, জুবাইদা রহমান ও জাইমা রহমান পশ্চিম ভাষানটেকের জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানার এতিমদের সঙ্গে ইফতার করেন। ইফতারের আগে তারা এতিমদের সঙ্গে কথা বলেন এবং তাদের কুশল জানেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য। এই আসনের কড়াইল বস্তি ও ভাসানটেকে ১৪টি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় পুরো রোজায় ইফতার, রাতের খাবার এবং সেহরি সরবরাহ করবে স্থানীয় বিএনপি।

উল্লেখ্য, প্রতি বছর প্রথম রমজানে এতিম ও উলামা-মাশায়েখদের নিয়ে ইফতার করতেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং কেন্দ্রীয় নেতারা। তবে এবার সে ধরনের কোনো আনুষ্ঠানিক ইফতার আয়োজন ছিল না।

সর্বশেষ - অন্যান্য