শুক্রবার , ২ মে ২০২৫ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদার নিরাপত্তায় পুলিশকে চিঠি

প্রতিবেদক
editor
মে ২, ২০২৫ ১১:৪১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের বাসায় এবং চলাচলে নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র সচিব ও পুলিশের আইজিসহ সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে।

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত একটি চিঠি দেওয়া হয়েছে।

শুক্রবার (২ মে) বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, আগামী ৫ মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান।

তার ধানমন্ডি ৫ নম্বর রোড বাসায় ও রাস্তায় চলাচল সময়ে পুলিশের নিরাপত্তা চেয়ে এই বিষয়ে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত একটি চিঠি স্বরাষ্ট্র সচিব, পুলিশ আইজিপিসহ সংশ্লিষ্ট দপ্তরে দেওয়া হয়েছে।

সর্বশেষ - অন্যান্য