শুক্রবার , ২১ মার্চ ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

প্রতিবেদক
editor
মার্চ ২১, ২০২৫ ১:৫৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ২০২১ সালের অক্টোবরে পূর্ববর্তী ইসরায়েলি সরকার শিন বেতের প্রধান হিসাবে রোনেন বারকে নিযুক্ত করেছিল
ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধানকে বরখাস্ত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পূর্বাভাস দিতে ব্যর্থতার জন্য তাকে সরিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় ইসরায়েলি মন্ত্রিসভা শিন বেতের প্রধান রোনেন বারকে প্রাথমিক বরখাস্তের আনুষ্ঠানিক অনুমোদন দেয়। ২০২১ সালের অক্টোবরে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে পাঁচ বছরের জন্য নিযুক্ত হয়েছিলেন তিনি।শুক্রবার (২১ মার্চ) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি এবং ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

অবশ্য বরখাস্ত করার কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলাকে ঘিরে রোনেন বারের ব্যর্থতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এমনকি তাকে আর বিশ্বাস করা যায় না বলেও জানিয়েছিলেন নেতানিয়াহু।

ইসরায়েলি সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, আইএসএ পরিচালক রোনেন বারকে বরখাস্তে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। রোনেন বারের উত্তরসূরি নিযুক্ত হওয়ার পর অথবা আগামী ১০ এপ্রিলের মধ্যে তিনি পদত্যাগ করবেন বলেও বিবৃতিতে বলা হয়েছে।

মিসরে ইসরায়েলি দূতাবাসে ইফতার পার্টি, ব্যাপক ক্ষোভ
এর আগে গত রোববার নেতানিয়াহু বলেন, “তার (রোনেন বার) ওপর আস্থার অভাব রয়েছে”। তাকে এই পদে রাখা যাবে না। তাই বারকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন। বার ১৯৯৩ সালে ওই সংস্থায় যোগদান করেছিলেন।

মূলত বারের মেয়াদ আগামী বছর শেষ হওয়ার কথা ছিল। ২০২১ সালের অক্টোবরে পূর্ববর্তী ইসরায়েলি সরকার শিন বেতের প্রধান হিসাবে বারকে নিযুক্ত করেছিল। কিন্তু নেতানিয়াহুর সরকার এক বছর আগেই তাকে সেই পদ থেকে বরখাস্ত করল।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

জলবায়ু সম্মেলনে দেশের পক্ষে উচ্চপর্যায়ের নেতৃত্বের অংশগ্রহণ জরুরি : ফরিদা আখতার

রাজশাহীতে হেলমেট-মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ-ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান

আল্লাহকে যে নামে ডাকলে দোয়া কবুল হয়

সেমিফাইনালে কার বিপক্ষে লড়বে কোন দল

ছিল একাধিক বিলাসবহুল গাড়ি, কত সম্পত্তি রেখে গেলেন রতন টাটা?

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে সিইসি

রাজশাহীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জামায়াত কর্মী খুন

টেকসই উন্নয়নে বৈশ্বিক অগ্রগতির অপরিহার্য শর্ত হলো নারীর অধিকার : তারেক রহমান

হজ পালনে গিয়ে ১০ বাংলাদেশির মৃত্যু

ভার্চুয়ালি ‘ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ’ সম্মেলনে ড. ইউনূস