বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

দুর্ঘটনার কবলে গাড়ি, যা বললেন সারজিস

প্রতিবেদক
editor
নভেম্বর ২৮, ২০২৪ ১২:১৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের বহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজোলার চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

এরপরই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে নিয়ে পোস্ট দিচ্ছেন অনেকে। তবে এবার নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন সারজিস আলম। এদিন রাতে ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘মারবা? পারবা না। আমরা আবরার ও আলিফের উত্তরসূরি। মনে রেখো-শহীদেরা মরে না।’

চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের দাফন শেষে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। এর আগে হাসনাত ও সারজিসকে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে প্রতিবাদ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিলের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সর্বশেষ - অন্যান্য