শুক্রবার , ৯ মে ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীর সাবেক এমপি ওমর ফারুক চৌধুরীর বডিগার্ড গ্রেফতার

প্রতিবেদক
editor
মে ৯, ২০২৫ ১১:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক এমপি (বত’মানে পলাতক) ওমর ফারুক চৌধুরীর বডিগার্ড কাউসার আহমেদ বাবুকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বাবুর বাড়ি জেলার তানোর পৌরসভার আমশো মহল্লায়। তার বাবার নাম মৃত মফিজ উদ্দিন।

স্থানীয় সূত্র জানায়, বিডিআর সদস্য ছিলেন কাউসার আহমেদ বাবু। বিডিআর বিদ্রোহের অভিযোগে চাকরিচ্যুত হয়েছিলেন তিনি। এরপর এলাকায় ফিরে তিনি আওয়ামী লীগের তৎকালীন এমপি ওমর ফারুক চৌধুরীর ঘনিষ্ঠ হয়ে উঠেন। অস্ত্র চালানোর অভিজ্ঞতা থাকায় ফারুক চৌধুরী তাকে অঘোষিত ‘গানম্যান’ হিসেবে সাথে রাখতেন।

সূত্রটি আরো জানায়, গত ৫ আগস্টের আগেও বাবুকে ফারুক চৌধুরীর সাথে দেখা গেছে। এলাকায় তিনি ফারুক চৌধুরীর ‘বডিগার্ড’ হিসেবে পরিচিত ছিলেন। তবে বাবু একটি পিস্তল ব্যবহার করতেন, সেটি তার নিজের নাকি ফারুক চৌধুরীর লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র, তা নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু গ্রেফতারকালে তার কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন গণমাধ্যমকে জানান, গ্রেফতার বাবু সাবেক এমপি ফারুক চৌধুরীর গানম্যান বা বডিগার্ড কি না, তা নিশ্চিত না। তবে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে শুনেছি। ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে মামলা আছে। তিনি পলাতক ছিলেন। এলাকায় ফেরার খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। বাবুকে আদালতে তোলা হবে বলে জানান তিনি।

সর্বশেষ - অন্যান্য