শনিবার , ১ নভেম্বর ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহী মহানগর বিএনপির নেতৃত্বে মামুন-রিটন

প্রতিবেদক
editor
নভেম্বর ১, ২০২৫ ৬:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : মামুনুর রশিদ মামুনকে সভাপতি এবং মাহফুজুর রহমান রিটনকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট রাজশাহী মহানগর বিএনপির আংশিক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলের এই সিদ্ধান্ত গণমাধ্যমকে জানানো হয়।

সম্প্রতি রাজশাহী মহানগর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। মামুনুর রশিদ মামুন দলটির সদ্য বিলুপ্ত মহানগর কমিটির সদস্য সচিব ছিলেন। মাহফুজুর রহমান রিটন যুবদলের মহানগর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওলিউল হক রানা, অ্যাডভোকেট মো. আলী আশরাফ মাসুম, সফিকুল ইসলাম সাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন, জয়নাল আবেদিন শিবলী এবং  যুগ্ম সাধারণ সম্পাদক বজলুল হুদা মন্টু, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলু, ১ নম্বর সদস্য অ্যাডভোকেট এরশাদ আলী ঈসা ও ২ নম্বর সদস্য মো. মাইনুল আহসান (পান্না)।

রুহুল কবির রিজভী জানান, মামুনুর রশিদ মামুনকে সভাপতি এবং মাহফুজুর রহমান রিটনকে সাধারণ সম্পাদক করে রাজশাহী মহানগর বিএনপির ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠিত হয়েছে। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত