বুধবার , ২৭ আগস্ট ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে সেনাবাহিনীর পিকআপে ট্রাকের ধাক্কা, ৮ সেনাসদস্য আহত

প্রতিবেদক
editor
আগস্ট ২৭, ২০২৫ ১:০৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে সেনাবাহিনীর একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। এতে সেনাবাহিনীর পিকআপ ও ট্রাক খাদে পড়ে গেছে। এ দুর্ঘটনায় আট সেনাসদস্য ও ট্রাকের একজন হেলপার আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর পৌনে ৫টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমইল গ্রামে রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, উপজেলার বাকশিমইল গ্রামেই সেনাবাহিনীর ক্যাম্প। রাতে টহল শেষ করে সেনাবাহিনীর দুটি পিকআপ ক্যাম্পে ঢুকছিল। এসময় একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয় ট্রাক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাক এবং সেনাবাহিনীর পিকআপটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।

তিনি জানান, দুর্ঘটনায় পিকআপে থাকা আট সেনাসদস্য ও ট্রাকের হেলপার আহত হয়েছেন। তাদের মধ্যে দুই সেনাসদস্যের শারীরিক অবস্থা গুরুতর। আহত সবাইকে পুলিশ ও সেনাবাহিনী উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত