রবিবার , ২০ এপ্রিল ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে গলায় ফাঁস নিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

প্রতিবেদক
editor
এপ্রিল ২০, ২০২৫ ৩:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে গলায় ফাঁস নিয়ে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। রোববার (২০ এপ্রিল) সকালে রাজশাহী পুলিশ লাইন থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আরএমপির রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।ওই পুলিশ সদস্যের নাম মাসুদ রানা (৩৪)। তিনি নাটোরের গুরুদাসপুর উপজেলার পাঁচশিশা এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।

রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন তিনি। মাসুদের বিপি নম্বর ৯১১১১৪৩৭২৩। ২০১১ সালের ১৫ আগস্ট পুলিশ বাহিনীতে যোগদান করেন তিনি।

রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, শনিবার রাতের কোনো এক সময় পুলিশ লাইনে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেন। রোববার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। তার আত্মহত্যার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ - অন্যান্য