শনিবার , ১ নভেম্বর ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মালয়েশিয়ায় ১০ দিন যেমন কেটেছে পরীমণির

প্রতিবেদক
editor
নভেম্বর ১, ২০২৫ ১২:৫৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : এবার বেশ আয়োজনের নিজের জন্মদিন পালন করলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। গত ২৩ অক্টোবর জন্মদিন পালন করতে ১০ দিনের সফরে মালয়েশিয়া যান নায়িকা। এই কয়েকদিনের সেই মুহূর্ত কেমন কেটেছে, এবার তা ভাগ করে নিলেন পরীমণি।

শনিবার সকালে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে পরীমণি তার দশ দিনের এই ভ্রমণের বর্ণনা দেন। উল্লেখ করেন, দেশের বাইরে এভাবে দীর্ঘ ১০ দিনের জন্য সেলিব্রেশনের প্ল্যান এটিই প্রথম। এই বিশেষ সফরে তার সঙ্গে ছিলেন মোট সাত জন। এর মধ্যে তার ছেলে, ছেলের ন‍্যানি মোবারক, ম‍্যানেজার ভাই তুরান, একমাত্র বন্ধু শাওন, প্রিয় মানুষ চঞ্চল, বরিশাইল্লা মনুজান নাইম এবং তিনি নিজে।

দেশে ফিরেই এই সফরের অভিজ্ঞতা জানিয়ে পরীমণি লেখেন, আজ আমাদের বাড়ি ফেরা হলো। দশ দিনের জন্যে দেশের বাইরে এভাবে কোথাও সেলিব্রেশনের প্ল্যান এবারই প্রথম। আমরা মোট ৭ জন ছিলাম।

নায়িকা লেখেন, যা‘ওয়ার দিন হইহই করতে করতে গেলাম। সাবাই কতো ছবি-ভিডিও করলাম সারা পথ! 

দশ দিন একসাথে কত রকম নতুন নতুন অভিজ্ঞতা হলো আমাদের। নতুন ভাবে চিনতে পারলাম নিজেদেরকে। দুঃখ হলো, হাসি হলো, আনন্দ হলো আর সারাজীবন মনে রাখার মতো কিছু সুন্দর সুন্দর স্মৃতিও হলো আমাদের সবার জীবনে।’

পরীমণি বললেন, ‘আজকে থেকে একটু একটু করে সবার সাথে ছবি-ভিডিও শেয়ার করবো। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিতে পারিনি কারণ আমরা ঘুরতে যাওয়ার সময়টুকু সত্যি সত্যিই উপভোগ করতে চেয়েছিলাম। আমি তো সিম কার্ডও কিনি নি! এর মধ্যে ছবি বা ভিডিও যা ক‍্যাপচার করা হয়েছে তার সব অবদান শাওনের।’

পোস্টে সকলকে ট্যাগ দিয়ে পরীমণি সকলের প্রতি কৃতজ্ঞতাও জানান। লেখেন, ধন্যবাদ সকলকে। আমার জীবনে তোমাদের পেয়ে আমি অনেক খুশি। ভালোবাসি সকলকে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বাংলা ব্লকেড : চবি শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

ট্রাম্পের আদেশে নাসার ভারতীয় বংশোদ্ভূত নারী কর্মকর্তাকে বরখাস্ত

হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজশাহীতে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ

রাত পোহালেই ভোট : ৯ লাখ বাহিনীর নিশ্ছিদ্র পাহারায় বাংলাদেশ

যে কারণে ভেঙেছিল রণবীর ও দীপিকার প্রেম

রাজশাহীতে ২৪টি ককটেল ও ৪০টি দেশীয় অস্ত্র উদ্ধার

দুই দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ : টিউলিপকে ইলন মাস্ক

প্রকল্প বাস্তবায়নে পরিবেশ রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : রিজওয়ানা হাসান

কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা