স্টাফ রিপোর্টার: আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে পুরো বাড়িকে রাঙিয়েছেন প্রিয় দলের পতাকার রঙে। রাজশাহী জেলার বাগমারা থানার ঝিকরা ইউনিয়নের চকসেউজবাড়ি গ্রামের আমজাদ হোসেনর ছোট ছেলে জিল্লুর রহমান জয় তাদের বাড়িটি আর্জেন্টিনার পতাকা রঙে রাঙিয়েছে। জিল্লুর রহমান জয় পেশায় একজন সাংবাদিক তিনি রাজশাহীর সুনামধন্য দৈনিক নতুন প্রভাত ও এশিয়া পোস্ট (অনলাইন) পত্রিকার রিপোর্টার। এবারের কোপা আমেরিকা কাপ সামনে রেখে বেশ জাঁকজমকভাবেই বাড়ি রাঙিয়েছেন তিনি।
এখন দূর থেকেই চোখে পড়ছে তার বাড়িটি। এলাকায় আর্জেন্টিনা বাড়ি হিসেবে পরিচিতি পেতে শুরু করেছে বাড়িটি। জিল্লুর রহমান জয় ছোটবেলা থেকেই আর্জেন্টিনা ফুটবল দলকে ভালোবাসেন। আর্জেন্টিনার একজন ভক্ত তিনি। আর্জেন্টিনার খেলা দেখা কখনো তিনি মিস করেন না। গত বিশ্বকাপ কাঁপানো মেসির ভক্ত তিনি । এবারের কোপা আমেরিকা কাপ নিয়ে মনে নানা জল্পনা কল্পনা তার। কোপা আমেরিকা সামনে তাই তার একতলা বাড়িটির প্রাচীরের চারদিক আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়েছেন।
তবে এবারের কোপা আমেরিকা কাপ নিয়ে তিনি জানিয়েছেন মেসির হাতেই এবারও কোপা আমেরিকা কাপ উঠবে। জিল্লুর রহমান জয় বলেন, ‘আর্জেন্টিনাকে ভালোবাসি তাই দেশটির পতাকার রঙে নিজের বাড়িটি রাঙিয়েছি। আমি চাই আমার প্রিয় দলটি আগের চেয়েও অনেক ভালো খেলুক। এই দলের খেলাগুলোকে উপভোগ করতে চাই।’ ২০২৪ সালে আর্জেন্টিনা কোপা আমেরিকা কাপ এর ফাইনালে উঠেছে। আগামী সোমবার ১৫ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬.০০ ফাইনালে আজেন্টিনার মুখমুখি হবে কলম্বিয়া। দলের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়াছেন।


















